ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ইস্টহ্যান্ডস কোভিড সচেতনতা বিষয়ক ওয়েবিনার সম্পন্ন

প্রকাশিত: ০৬ জুন ২০২১, ০৪:০৮ এএম

ইস্টহ্যান্ডস কোভিড সচেতনতা বিষয়ক ওয়েবিনার সম্পন্ন
যুক্তরাজ্যে করোনা ভাইরাসের বিস্তার, বর্তমান অবস্থা নিয়ে কোভিড নাইন্টিন : বাস্তবতা ও প্রভাব শীর্ষক ওয়েবিনার করেছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ইস্টহ্যান্ডস। সংস্থার চেয়ারম্যান নবাব উদ্দিনের স্বাগত বক্তব্যে ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন দি সেন্টার ফর ইন্টারন্যাশনাল চাইল্ডের মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ, টেলিভিশন সংবাদ পাঠিকা, খ্যাতিমান পাবলিক স্পিকার ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, এফআরএসএ। ওয়েবিনারে উপস্থিত ছিলেন, ক্রয়ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার শেরওয়ান চৌধুরী, বিবিসির সাবেক সাংবাদিক উদয় শংকর দাশ, লণ্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল, সিনিয়র সাংবাদিক আবু মুসা হাসান, বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী , কমিউনিটি নেতা শাহনূর খান, সাপ্তাহিক জনমত পত্রিকার সহ সম্পাদক মুসলেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইনসহ আরো অনেকে। জাতীয় লটারী কমিউনিটি ফান্ডের সহায়তায় বাংলাদেশী কমিউনিটির মানুষদের টিকা গ্রহনে উৎসাহ দেয়ার জন্য, কোভিড নাইন্টিনের বর্তমান অবস্থা, যুক্তরাজ্যে ভারতীয় ধরনের বিস্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ইস্টহ্যান্ডসের ৬ মাস ব্যাপী প্রজেক্টের অংশ হিসাবে এই ওয়েবিনার আয়োজন করা হয় । ওয়েবিনারে টাওয়ার হ্যামলেটস , নিউহ্যামসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বাংলাদেশীরা অংশ নেন। ডা. জাকি রেজওয়ানা আনোয়ার কোভিড ছড়ানো সম্পর্কে বলেন, কোভিড সব চাইতে বেশী ছড়ায় বদ্ধ ঘরে বা বদ্ধ হলরুমে বিশেষ করে যখন অনেক লোকের সমাগম হয়। সেটা হতে পারে দু'ভাবে, প্রথমত: কথা বলার সময় বিশেষ করে চিৎকার করে কথা বলার সময়, হাঁচি কাশি এমন কি হাসার সময় বিশেষ করে জোরে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌জো‌রে হাসার সময়, যদি কারো কাছাকাছি থাকেন -- যেটিকে আমরা বলি ড্রপলেট ইনফেকশন। দ্বিতীয়ত: আপনি হয়তো ঐ ব্যক্তিটির খুব কাছাকাছি নেই কিন্তু বদ্ধ পরিবেশের কারনে তা বাতাসে ভেসে ভেসে আপনার কাছে আসলো। আপনার কাছে যখন জীবাণুটি আসল ঠিক ঐ মুহুর্তে ঐ ব্যক্তিটি হয়তো আর ঐ ঘরে নেই -- এটিকে আমরা এরোসোল বলে থাকি। মনে করুন, কেউ সিগারেট খেয়ে ঘর থেকে বের হয়ে গেল, আপনি ধূমপায়ীকে দেখতে পাচ্ছেন না কিন্তু ঘরে ঢুকেই সিগারেটের গন্ধ পাচ্ছেন - বিষয়টা কিছুটা এ রকম। কোভিড থেকে বাঁচতে হলে দুটি সতর্কতামূলক ব্যবস্থা অভ্যাসে পরিণত করতে হবে বলে জানান ডা. জাকি রেজওয়ানা আনোয়ার। তিনি বলেন,ঘনঘন হাত ধোয়া, বাইরে থেকে যে কোনো জিনিস বাড়ীতে আসলে সেটা পরিস্কার করে ব্যবহার করা, যে জায়গা বা জিনিস অনেকে স্পর্শ করতে পারে সেগুলো পরিস্কার রাখা অত্যন্ত ভাল অভ্যাস কিন্তু তাতে কোভিডের চাইতে ফ্ল  প্রতিরোধ করা যায় বেশী। সত্যি বলতে কি আমরা গত এক বছরে এমনভাবে হাত ধুয়েছি যে আমরা  ফ্ল কে  অনেকটাই বিতাড়িত করতে পেরেছি। এ কারণেই হয়তো আপনারা লক্ষ্য করেছেন কোভিড-১৯ এর মধ্যে গতানুগতিক সিসোনাল ফ্লুতে যে মৃত্যুগুলো হয় প্রতি বছর - তা হয়নি। মনে রাখবেন, কোভিড প্রতিহত করা যায় মাস্ক পড়ে আর  ফ্ল  প্রতিহত করা যায় হাত ধুয়ে। মহামারী থেকে বাঁচতে হলে টিকার বিকল্প নেই বলে তিনি বলেন, প্যান্ডেমিকের হাত থেকে কিভাবে মুক্তি পাব - তার উত্তর হচ্ছে ভ্যাকসিন। এই ভ্যাকসিনকে ঘিরে রয়েছে ইনফোডেমিক। যে ভ্যাকসিনগুলো বৃটেনে (এবং বিশ্বের বেশীরভাগ দেশে) দেওয়া হচ্ছে যেমন অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োন্টেক, মডেরনা এবং জনসন এন্ড জনসন - এর কোনোটিতেই শুকরের দেহ থেকে নেওয়া চর্বি জাতীয় কোনো উপাদান নেই। এছাড়া টিকা নিলে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হলেও টিকার উপকারিতা বেশী। তাই টিকা ছাড়া বিকল্প নেই। দীর্ঘ ১ ঘন্টার সেশনের মধ্যে প্রশ্ন-উত্তর পর্বেও অংশগ্রহনকারীরা কোভিড সংক্রান্ত নানা ধরনের প্রশ্ন করেন। ইস্টহ্যান্ডস মূলত টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যামসহ যুক্তরাজ্যের বাংলাদেশী কমিউনিটির কোভিড সচেতনতায় ৬ মাস ব্যাপী একটি প্রজেক্ট নিয়ে কাজ করছে। এ সংক্রান্ত সকল তথ্য ইস্টহ্যান্ডসের ওয়েব সাইটে দেয়া আছে।

ঘরের অক্সিজেন জোগান দেবে তুলসী-অ্যালোভেরা-বাঁশ ।। 𝟝𝟚𝕓𝕒𝕟𝕘𝕝𝕒𝕥𝕧

https://www.youtube.com/watch?v=qYdFPYs5Wd8&t=13s