ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ইষ্টহ্যান্ডস ইণ্টারন্যাশনাল চ্যারিটির ২য় ব্যাডমিণ্টন টুর্নামেণ্ট ২৩ জুলাই

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ১২:১৬ এএম

ইষ্টহ্যান্ডস ইণ্টারন্যাশনাল চ্যারিটির ২য় ব্যাডমিণ্টন টুর্নামেণ্ট ২৩ জুলাই
মানবতার কল্যাণে, বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের জন্য বিশেষ করে যারা অন্ধ, বোবা, কানে শুনে না, তাদের কল্যাণে অর্থ সংগ্রহর লক্ষ্যে বিলেতের স্বনামধন্য চ্যারেটি সংস্থা ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির দ্বিতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ আগামী ২৩ জুলাই (রবিবার) ২০২৩ রেডব্রিজ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ টুর্ণামেন্ট চলবে। সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান, বিকেল ৫টা থেকে ফাইনাল ম্যাচ এবং রাত ৮টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে গত শুক্রবার (৭ জুলাই) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয় ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজসেবক সাংবাদিক নবাব উদ্দিন এর সভাপতিত্বে। অনুষ্ঠানে শুরুতে লিখিত বক্তব্য রাখেন টুর্নামেন্টের অন্যতম উদ্যোগতা সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল। এতে বক্তব্য রাখেন টুর্নামেন্টের উদ্যোগতার মধ্যে সাবেক কাউন্সিলর আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সাবেক চেয়ারম্যান বাবলুল হক, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ট্রেজারার সাংবাদিক আ স ম মাসুম, বর্তমান ট্রেজারার সালেহ আহমদ, সাংবাদিক বিশ্বজিৎ, পলি রহমান, রোমানা, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী, ট্রেজারার মুহাজ্জেম আহমেদ রিবু প্রমুখ। এছাড়াও কমিউনিটি ও স্পনসরদের পক্ষ থেকে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সেক্রেটারী তাইসির মাহমুদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, সাবেক সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস এর পক্ষ থেকে আব্দুল আহাদ, ব্যাংক এশিয়া সিওই এবিএম কামরুল হুদা আজাদ, ট্রাভেলস লিংক এর পরিচালক সামি সানাউলাহ, ডব্লিউপিসি পরিচালক ব্যারিস্টার লুৎফুর রহমান ও বারাকা ইটারির অন্যতম পরিচালক ইসলাম উদ্দিন।