ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ

ইতালিতে রোম মহানগর ছাত্রলীগের আয়োজনে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ০৫:৫৪ এএম

ইতালিতে রোম মহানগর ছাত্রলীগের আয়োজনে ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা চড়াই উৎরাই পেরিয়ে ৭৩ বছর পূর্ণ করছে সোমবার। বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালিতে বাংলাদেশ ছাত্রলীগের রোম মহানগর শাখা উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোম মহানগর ছাত্রলীগের সভাপতি সানজিত ধর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল ইসলাম শুভ এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার ও বিশেষ অতিথির বক্তব্যে ছিলেন ইতালি ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া, সভায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হাওলাদার এবং ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আলী রাইয়ান, রোম মহানগর ছাত্রলীগ নেতা পরস হাওলাদার,খালেদ আফ্রিদী, রাজীব মোল্লা, মোঃরুবেল, জামিল খান, সাজ্জাদ সান্ত, আজাদ মাহমুদ, আল আমিন শুভ, হিমেল মুস্তফা, বাপ্পি রহমান, সাখাওয়াত হীরা, সেলিম আহমেদ, হৃদয় সরদার, মোস্তাফিজুর রহমান, মোঃসম্রাট সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা তাদের বক্তব্যর মাধ্যমে বলেনঃ প্রতি বছর বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হলেও এবার করোনাভাইরাস মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সল্প সংখ্যক নেতৃবৃন্দের নিয়ে উদযাপন করেছি। আগামীতে এভাবে ঐক্যবদ্ধ থেকে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে শিক্ষা-শান্তি প্রগতির মূল মন্ত্রে দীক্ষিত হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে ছাত্রলীগ। ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সকল নির্দেশনা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেটি হবে আমাদের শপথ।