ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ
ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন?

ইউরোপের স্বপ্নে মৃত্যু সিলেট বিভাগের দুই যুবকের

প্রকাশিত: ১১ মার্চ ২০২১, ০২:১৬ এএম

ইউরোপের স্বপ্নে মৃত্যু সিলেট বিভাগের দুই যুবকের
ইউরোপের স্বপ্ন পূরণ হলনা সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দুই যুবকের। তাদের বাড়ীতে এখন কান্নার রোল পড়েছে। পাড়া-প্রতিবেশীরাও চোখের পানি ফেলছেন।ইউরোপ ইউনিয়ন এর দেশ গ্রীস থেকে বসনিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ক্রোয়েশিয়ার একটি এলাকায় অতিরিক্ত ঠান্ডায় মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন রাজু আহমদ (২২) ও রিহান আহমদ (২৪)। রাজু আহমদ ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের হাজী মাসুক মিয়ার পুত্র। রিহান আহমদ জাউয়াবাজার ইউনিয়নের পাইগাও গ্রামের গয়াছ মিয়ার পুত্র। এ দুই পরিবারে ইউরোপের স্বপ্ন এখন কান্নায় পরিণত হয়েছে বসনিয়ায় অবস্থানরত আলী হোসেন এর সাথে যোগাযোগ করলে জানা যায় তারা বসনিয়ার রাজধানী সারা জীবো (নিউ ক্যাম্পে) অবস্থান করেছিলেন। হঠাৎ করে রাজু ও রিহান এবং ত্রিশ জন বাংলাদেশি ও পাকিস্তানি মিলে পাকিস্তানি দালাল এর সাথে আলোচনা করে ইতালির উদ্দেশ্যে রওয়ানা হোন। পথিমধ্যে তারা বদ্ধ জলাশয়ে দুই দিন হাটার পরে অতিরিক্ত ঠান্ডা আর তুশারপাতের কারনে রাজু ও রিহান ঘটনাস্থলে মারা যান এবং আরো কয়েকজন নিখোঁজ আছেন বলে যানা যায়। এদিকে রাজু- রিহান এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুরা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। রাজু -রিহান এর মৃত্যু যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহলের সুখ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।