ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ইংল্যান্ডের শিশুরা স্কুলে ফিরছে: অনুপস্থিতিতে অভিভাবকদের জরিমানা

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫২ পিএম

ইংল্যান্ডের শিশুরা স্কুলে ফিরছে: অনুপস্থিতিতে অভিভাবকদের জরিমানা
দীর্ঘ ছয় মাস লকডাউনের পর স্কুলে ফিরেছে ইংল্যান্ডের শিশুরা। কয়েক লাখ শিশু পুনরায় স্কুলে যেতে শুরু করেছে। তবে একই দিনে সব স্কুল খোলছে না। বিভিন্ন শহরে আগামি সপ্তাহে কোলচে স্কুলগুলো। করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন ধরেই ইংল্যান্ডের স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। স্কুল অবস্থা আগের মতো থাকছে না। পুরো চিত্রই একেবারে বদলে গেছে। শিশুরা আগের মতো এক সঙ্গে বসতে পারবে না। সামাজিক দূরত্ব যেমন এ ভাইরাসকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হযেছে, ঠিক সেভাবেই স্কুলগুলোতে এই সামাজিক দুরত্ব থাকবে।থাকছে তাদের মধ্যে দূরত্ব। শিশুদেরকে এসব নতুন বিধি-মালার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যেন তারা পরিস্থিতি সম্পর্কে জানতে ও বুঝতে পারে। কোথায় কোথায় সামাজিক দূরত্ব মানতে হবে সেটাও তাদের কাছে পরিষ্কার করে তুলে ধরা হবে। প্রতিটি স্কুলের ডেস্ক নতুন করে সাজানো হয়েছে। একজন শিক্ষার্থী থেকে অপর শিক্ষার্থীর দূরত্ব নিশ্চিত করা হচ্ছে। এমনকি শিশুদের কলম, পেন্সিল এবং ক্লাসরুমের অন্যান্য জিনিসপত্র আলাদা আলাদা প্যাকেটের মধ্যে রাখা হবে। যেন একজনের জিনিস অন্যজন স্পর্শ করতে না পারে। প্রায় ছয় মাস আগে ইংল্যান্ডের সব স্কুল বন্ধের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন। করোনাভাইরাসের বিস্তার যেন শিশুদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সে কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এখনই সব শিশুদের স্কুলে আনা হচ্ছে না। অনেক শিক্ষার্থীই এখনও বাসায় বসেই পড়াশুনা করছে। ইংল্যান্ডের স্কুলগুলোতে শিশুদের উপস্থিতি বাধ্যতামূলক। কিন্তু করোনার এই আবহে ঠিক কতজন বাবা-মা তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না, তা এখনও পরিষ্কার নয়।কারন সরকার থেকে স্কুলে পাঠানোর জন্য একধরনের কঠোর নির্দেশনা আছে।এমনকি ছেলে-মেয়দের স্কুলে না পাঠালে পিতা-মাতা কিংবা অভিভাবকদের জরিমানা গুনতে হবে বলেও হুশিয়ারী উচ্চারন করা হয়েছে। এদিকে, ন্যাশনাল এডুকেশন ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি মেরি বুসটেস সব কিছুর ব্যবস্থা করার জন্য স্কুলের স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আজ সকালে অনেক শিশুই হয়তো কিছুটা উদ্বিগ্ন ছিল। কিন্তু আমি নিশ্চিত যে, তারা যখন স্কুলে প্রবেশ করবে তখন নতুন রুটিন সম্পর্কে জানতে পারবে। আবারও আগের মতো শিক্ষক এবং বন্ধুদের পেয়ে তারা নিশ্চয়ই খুব আনন্দিত হবে। তবে বিভিন্ন স্কুলের শিক্ষকরা সরকারের সমালোচনা করে জানিয়েছে, হ্যান্ড স্যানিটাইজার এবং বিভিন্ন জিনিসের জন্য যথেষ্ট ফান্ডের ব্যবস্থা করা হয়নি।