ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদ-এর উপদেষ্টা মনোনীত মুজিব স্বদেশি

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ১২:৪৬ এএম

আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদ-এর উপদেষ্টা মনোনীত মুজিব স্বদেশি
কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদ-এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনোনীত হলেন কবি সাংবাদিক গবেষক শিক্ষাবিদ মুজিব স্বদেশি। 'আলিয়া সংস্কৃতি সংসদ' কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি চর্চা বিষয়ক একটি স্বতন্ত্র ও স্বাধীন প্রতিষ্ঠান। মাস খানেক আগে আলিয়া সংস্কৃতি সংসদের সম্পাদক তথা বাংলা বিভাগের প্রধান অধ্যাপক সাইফুল্লাহ টেলিফোনযোগে মুজিব স্বদেশির সঙ্গে যোগাযোগ করে তাঁর মৌখিক সম্মতি নেন। আলিয়া সংস্কৃতি সংসদ বিভিন্ন বিষয়ে নিয়মিত সেমিনার আয়োজন করে থাকে। 'উজ্জীবন' নামক উন্নতমানের মাসিক পত্রিকাও প্রকাশ করে আসছে নিয়মিত। গত শনিবার সংসদ-এর সম্পাদক অধ্যাপক সাইফুল্লাহর স্বাক্ষরিত চিঠি আনুষ্ঠানিকভাবে মুজিব স্বদেশির হস্তগত হয়। আলিয়া সংস্কৃতি সংসদ-এর উপদেষ্টা মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুজিব স্বদেশি বলেন, 'একটি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা আছে কি না জানি না, তবে সংসদের সম্মানিত কর্মকর্তাদের আমার মতো এক অর্বাচীনের উপর আস্থা রাখার জন্য অশেষ ধন্যবাদ'। সংসদের কাজের মাধ্যমে প্রাজ্ঞ ও গুণীজনদের সান্নিধ্য লাভের সুযোগ পেয়ে তিনি আপ্লুত বলে জানান। উল্লেখ্য, স্বপ্নিল বহুমুখী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দৈনিক নববার্তা প্রসঙ্গ'র প্রকাশক, কলিকুসুম সাহিত্য পত্রিকার সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মুজিব স্বদেশি। তাঁর রচিত গ্রন্থাদি- নদী তুমি কথা কও; বাংলা যে দেশে রাষ্ট্রভাষা; বাংলা সাহিত্যে বঙ্গভঙ্গ ও দেশভাগ; অসমে বাঙালির তিন শত্রু; অ-খেয়েছে অজগরে; বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস (সম্পাদিত গ্রন্থ) দেশবিদেশে ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। তা ছাড়াও প্রায় দু ডজনের অধিক দেশি ও বিদেশি সংকলনে তাঁর বিভিন্ন রচনা সংকলিত হয়েছে। গত বছর অসম রাজ্য সরকার কর্তৃক লেখক-সংবর্ধনাও লাভ করেছেন মুজিব। আলিয়া সংস্কৃতি সংসদ-এর উপদেষ্টা মনোনীত হওয়ায় শুভানুধ্যায়ীরা তাঁকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, মুজিব স্বদেশি যুক্তরাজ্য থেকে পরিচারিত ৫২বাংলা ডট কম-এর আসাম প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমটির জন্মলগ্ন থেকে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি প্রেস ক্লাব, করিমগঞ্জ কর্তৃক সংবর্ধিত হয়েছেন।