ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

আমিরাত সরকারের আরও ৩০ দিনের বাড়তি সুযোগ

প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ০৬:১২ এএম

আমিরাত সরকারের আরও ৩০ দিনের বাড়তি সুযোগ
১ মার্চের পরে ভিসার মেয়াদ সমাপ্ত হওয়া ভিজিট ভিসাধারীদের তাদের ভিসা নবায়ন বা অতিরিক্ত জরিমানা ব্যতীত দেশে প্রস্থান করার জন্য অতিরিক্ত ৩০ দিনের বাড়তি সুযোগের ঘোষণা করেছে আমিরাত সরকার। ১১আগস্ট থেকে এই সময়সীমা শুরু হবে বলে জানিয়েছে Federal Authority for Identity and Citizenship (ICA) । তবে সিদ্ধান্তটি ১ মার্চ এর আগে মেয়াদোত্তীর্ণদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। Federal Authority for Identity and Citizenship (ICA) নির্ধারিত সময়সীমার মধ্যে ভিজিটরদের দেশ ত্যাগ করার বা তাদের ভিসা পরিবর্তন করার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষের মতে, অনুগ্রহকালীন সময়সীমা শেষ হবার পর অতিরিক্ত প্রথম দিনের জন্য ২০০ দিরহাম এবং এর পরে প্রতি দিন ১০০ দিরহাম করে জরিমানা শুরু হতে থাকবে। বেশ কিছু ভিজিটর তাদের ভিসা স্ট্যাটাস সংশোধন করার জন্য "শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলেন, যা টাইপিং সেন্টার এবং ট্রাভেল এজেন্সিগুলিতে প্রচুর ভিড় সৃষ্টি করেছিল। ট্রাভেল কর্মকর্তাদের ভাষ্যমতে ,সাধারণত ভিজিট ভিসার অনুমোদনগুলি সর্বোচ্চ এক দিনের বা এরও কম সময়ের মধ্যে হয়ে থাকে | কিন্তু একসাথে বেশি পরিমানে দরখাস্ত জমা হওয়ার কারণে সময় ও বেশি নিচ্ছে | আমিরাত সরকারের এই সুযোগের ফলে কর্মসস্থান খুঁজে নেবার আশায় অনেক আবেদনকারীরা ভিসা নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন। আবার অনেকে তাদের ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলেন। অরুহা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক রশিদ আব্বাস বলেছেন, তারা "শেষ মুহুর্তে শত শত আবেদন" পেয়েছেন | জুবিল্যান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হরিশ কুমার বলেছেন, অনলাইনে প্রচুর ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কেবল অনুমোদিত উৎস থেকে তথ্য গ্রহণ করা উচিত। নতুন ভিসার জন্য আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজগুলি হলো , পাসপোর্টের সম্মুখ এবং পিছনের পৃষ্ঠার ফটোকপি ,পাসপোর্ট সাইজের ছবি এবং ভিসার ফটোকপি।