ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

আফগানিস্তানে গুলিতে নারী সাংবাদিক নিহত

প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০২:৪০ পিএম

আফগানিস্তানে গুলিতে নারী সাংবাদিক নিহত
আগানিস্তানে মিনা মঙ্গল নামে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। গত শনিবার (১১ মে) রাজধানী কাবুলে নিজ বাড়ির পাশে তাকে গুলি করা হয়। তিনি দেশটির একজন জনপ্রিয় টিভি উপস্থাপক এবং সংসদের উপদেষ্টা ছিলেন। খবর এএফপি। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র নাসরত রাহিমি জানান, বন্দুকধারী দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার উপর উপর্যুপরি গুলি চালিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তদন্ত চলছে, তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহতের পরিবার জানিয়েছে, বাজারের ওই এলাকা থেকে প্রতিদিন সকালে মিনা অফিসে যান। সেখানেই তার গাড়ি আসে। হামলার সময়ও মিনা গাড়ির জন্যই অপেক্ষা করছিলেন। সেই সময়ে তার ওপর গুলি করা হয়। কী কারণে এই হামলা বা মিনার কোনো শত্রু ছিল কি না, সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি তারা। জানা গেছে এক দশকেরও বেশি সময় সাংবাদিকতায় জড়িত ছিলেন মিনা। উপস্থাপনারও কাজ করছেন আরিয়ানা টিভি, সামশাদ টিভিসহ একাধিক টিভি চ্যানেলে। সম্প্রতি সংসদের নিম্নকক্ষে সাংস্কৃতিক উপদেষ্টার কাজ করতেন মিনা। আফগানিস্তানের নারীদের অধিকার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন। তার নিজস্ব একটি ফেসবুক পেজও ছিল। এ ঘটনার পর আফগানিস্তানের মানবাধিকার বিষয়ক আইনজীবী ও নারী অধিকার আন্দোলনকারী ওয়াঝমা ফ্রোঘ বলেন, ‘মিনা মঙ্গল ইতোপূর্বে তার জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন। এরপরও তার নিরাপত্তায় কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। আমরা এর জবাব চাই।’