ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তাইমুর পরলোকে

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৫ এএম

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তাইমুর পরলোকে
এনআরসিছুট অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনশিপ-এ নাম অন্তর্ভুক্ত না-হওয়ার দুঃখ নিয়েই পরপারে পাড়ি দিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সৈয়দা আনোয়ারা তাইমুর! ৮৩ বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দা আনোয়ারা তাইমুর অসমের এযাবৎ প্রথম তথা একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। শুধু তা-ই নয়; সমগ্র ভারতে তিনিই একমাত্র মুসলিম মহিলা মুখ্যমন্ত্রীও বটে! তাঁর মুখ্যমন্ত্রিত্বের কার্যকাল ছিল ৬ডিসেম্বর,১৯৮০ থেকে ৩০ জুন,১৯৮১ পর্যন্ত। প্রায় সাত মাস। ১৯৩৬ সালের ২৪ নভেম্বর অসমের যোরহাটে জন্ম গ্রহণ করেন সৈয়দা আনোয়ারা তাইমুর। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ১৯৫৬ সালে যোরহাটের দেবী চরণ বরুয়া গার্লস কলেজে অর্থনীতির অধ্যাপিকা নিযুক্ত হন। ১৯৭২ সালে প্রথমবারের মতো তিনি বিধায়ক(এমএলএ) নির্বাচিত হন। এর পর ১৯৭৮, ১৯৮৩ ও ১৯৯১ সালে তিনি বিধায়ক(এমএলএ) নির্বাচিত হন। মুখ্যমন্ত্রী ছাড়াও তিনি শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রীসহ বিভিন্ন দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। তিনি জাতীয় কংগ্রেসের মনোনয়নে ১৯৮৮ সালে রাজ্যসভারও সদস্য নির্বাচিত হন। প্রায় চার দশক জুড়ে তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কিন্তু ২০১৮ সালের ৩০ জুলাই প্রকাশিত এনআরসি'র চূড়ান্ত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত না-হওয়ার দরুন তিনি মানসিকভাবে খুবই আঘাত পান। রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়। রাজনীতি থেকে অঘোষিতভাবে অবসর গ্রহণ করে সম্প্রতি অস্ট্রেলিয়ায় ছেলের সঙ্গে বসবাস করতে শুরু করেন। এনআরসিতে নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করার লক্ষ্যে তাঁর কয়েক দিনের মধ্যে অসমে ফিরে আসার কথা থাকলেও অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়াতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ক্ষণজন্মা মহীয়সী! তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, প্রাক্তন মন্ত্রী ও গৌহাটি হাইকোর্টের বরিষ্ট আইনজীবী আবু সালেহ নজমুদ্দিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।