ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

অবশেষে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি সরকার 

প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ০৪:০৯ এএম

অবশেষে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি সরকার 
অবশেষে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি সরকার। বাংলাদেশিদের জন্য ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে এনেছে ওই দেশের সরকার। আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশিরা ইতালি যেতে পারবেন বলে জানানো হয়েছে। এর আগে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ ছিল। বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) ইতালি সরকার একটি নোটিশ টু এয়ারমেন বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রকাশিত ওই নতুন নির্দেশনায় বলা হয়, ‘বাংলাদেশসহ ১৩টি দেশে ১৪ দিন অবস্থান করেছে এমন কেউ ৩১ জুলাই পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবে না। এই নোটিশ পরিবর্তিত না হলে ১ আগস্ট থেকে বাংলাদেশিরা ইতালিতে ঢুকতে পারবে।’ নোটিশটি বাংলাদেশসহ মোট ১৩টি দেশের জন্য প্রযোজ্য। অন্য দেশগুলো হচ্ছে আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া হার্জেগোভিনা, চিলি, কুয়েত, উত্তর মেসিডোনিয়া, মলদোভা, ওমান, পানামা, পেরু ও ডমিনিকান রিপাবলিক। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এক বার্তায় বলেন, ‘ইতালি সরকার ঘোষণা করেছে বাংলাদেশসহ ১৩টি দেশের জন্য ফ্লাইট ৩১ জুলাই পর্যন্ত বন্ধ করা হয়েছে।’ তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় বলা হচ্ছে বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে যারা ইতালিতে গিয়েছিল তারা জাল কোভিড-১৯ সার্টিফিকেট নিয়ে গিয়েছিল। এটি ভুল তথ্য। প্রকৃত বিষয় হচ্ছে যাত্রীদের মধ্যে মাত্র ৩৩ জন কোভিড-১৯ নেগেটিভ (সঠিক) সার্টিফিকেট নিয়েছিল এবং কেউ রিজেন্ট বা জেকেজি হাসপাতাল থেকে নেয়নি। এছাড়া যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতালি সরকার কখনই সার্টিফিকেট নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করেনি।’ এ বিষয়ে জানতে চাইলে একজন কূটনীতিক বলেন, ইতালির ল্যাজিও শহরে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকে। সেখানে বুধবার ২০ জন নতুন করোনা রোগীর মধ্যে সাতজন বাংলাদেশি। গত সোমবার সেখানে ২৪ জন রোগী শনা’ক্ত হয়েছে। এর মধ্যে ২০ জন বাংলাদেশি। ইতালিতে গত ১২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত ছয়টি ফ্লাইটে প্রায় ১,৬০০ বাংলাদেশি গিয়েছেন। প্রথম ফ্লাইটে করোনায় আক্রা’ন্ত রোগী পেলেও ইতালি পরবর্তী পাঁচটি ফ্লাইটে বাংলাদেশিদের আসার অনুমতি দিয়েছিল। প্রথম ফ্লাইটে যাদের সন্দেহ করা হয়েছিল তাদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল। পরবর্তীতে দেখা গেছে তাদের মাধ্যমে বেশ কয়েকজন সংক্রমিত হয়েছে অর্থাৎ তারা কোয়ারেন্টিনের বিধিনিষেধ মানেনি। এদিকে ৬ জুলাই যারা গিয়েছিল তাদের মধ্যে ৪৮জন করোনায় আক্রান্ত ছিল। তারা ছাড়াও এর আগে যারা গিয়েছিল তাদের কোয়ারেন্টিনে রেখেছিল ইতালি সরকার। কিন্তু তাদের অনেকে ইতালিয়ান খাবার পছন্দ না হওয়ায় বাঙালি খাবার খাওয়ার জন্য বিভিন্ন রেস্তোরাঁয় যান। এমনকি শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদেও গিয়েছিল বলে জানা গেছে।