ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা ব্রিটিশ এমপিদের প্রতিবেদন প্রত্যাহার

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৫২ পিএম

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা ব্রিটিশ এমপিদের প্রতিবেদন প্রত্যাহার
বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পক্ষপাতমূলক হওয়ার অভিযোগ ওঠার পর কয়েকজন ব্রিটিশ এমপির দাখিলকৃত একটি প্রতিবেদন প্রত্যাহার করা হয়েছে। দেশটির কমনওয়েলথ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) বাংলাদেশের বর্তমান সরকারের সমালোচনা করে গত নভেম্বরে ওই প্রতিবেদনটি প্রকাশ করেছিল। তবে প্রতিবেদনটিতে উল্লেখ করা অনেক তথ্যই ভ্রান্তিমূলক হওয়ার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। ব্রিটেনের কর্মকর্তারা বলেছেন, হাউজ অব কমন্সে লেবার পার্টির এক এমপি অভিযোগ জানালে প্রতিবেদনটির বিতরণ বন্ধ রাখা হয়েছে। আপাতত বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। একজন মুখপাত্র জানিয়েছেন, প্রশ্নবিদ্ধ প্রতিবেদনটি অভ্যন্তরীণ নথি হিসেবে পর্যালোচনাধীন রয়েছে। বিস্তারিত আলোচনার জন্য এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হয়েছে। প্রতিবেদনটি বিস্তৃত পরিসরে বিতরণের পরিকল্পনা নেই এবং এপিপিজি এ বিষয়ে আর কোনও পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেখ হাসিনা দেশত্যাগের তিন মাস পর নভেম্বরে ওই প্রতিবেদনটি সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা হয়। প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত একটি চিঠিতে এপিপিজির সভাপতি অ্যান্ড্রু রোজিনডেল লিখেছেন, কেবল শাসনযন্ত্রের ঘনিষ্ঠরা নয়, বরং সবার অংশগ্রহণের সুযোগ আছে এমন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কাম্য। তবে বর্তমান সরকার তার গতিপথ শিগগিরই পরিবর্তন না করলে, তাদের আন্তর্জাতিক সমর্থন ধীরে ধীরে উবে যাবে। ওই প্রতিবেদনে ইউনূস সরকার প্রশাসনের বিরুদ্ধে ‘আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার' ও 'কট্টরপন্থি ইসলামপন্থিদের' ক্ষমতায়নের অভিযোগ আনা হয়েছিল। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছিল, সাবেক সরকারের মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, এমপি, সাবেক বিচারক, স্কলার, আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে হত্যায় সম্পৃক্ততার অভিযোগের ব্যাপ্তি এত বেশি দেখা গেছে যে, সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। চলতি সপ্তাহে ওই প্রতিবেদনের সমালোচনা করে সম্প্রতি বাংলাদেশ সফর করা লেবার পার্টির এমপি রূপা হক বলেছিলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এটি একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার। তার দাবি, ড. ইউনূস ব্যক্তিগতভাবে প্রতিবেদনটি তাকে দেখিয়ে প্রশ্ন করেন, পার্লামেন্টের নামে এসব ভুলে ভরা প্রতিবেদন প্রকাশ করে আপনার সরকার আসলে চাচ্ছেটা কি?

যে কারণে ওয়ান মিলিয়ন কোরআন বিতরণ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিম । | 52Bangla TV

https://youtu.be/zlEnqs4benM