ঢাকা ২৭ বৈশাখ ১৪৩৩, রোববার, ১০ মে ২০২৬
ঢাকা ২৭ বৈশাখ ১৪৩৩, রোববার, ১০ মে ২০২৬
সর্বশেষ
ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায় ১১ টন ইউরেনিয়াম মজুত করল কীভাবে ইরান, কোথায় সেই মজুত?

১৪ মাসে ১৪তম দেশ সফরে এবার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ০৬:২৫ পিএম

১৪ মাসে ১৪তম দেশ সফরে এবার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বৈঠকে যোগ দিতে আগামী ১২ অক্টোবর ২০২৫, রবিবার ইতালির রাজধানী রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ অক্টোবর) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটি হবে গত আগস্ট মাসে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ১৪ তম দেশ সফর। ১৪ মাস ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এরই মধ্যে ১৩টি দেশ সফর করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে গত ২ অক্টোবর বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, “১২ অক্টোবর রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের গ্লোবাল মিটিংয়ে তিনি আমন্ত্রিত অতিথি। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি উচ্চ পর্যায়ে অনেকের সঙ্গে বৈঠকও করবেন।”

ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ সফরের তালিকা

সময়সীমা: সেপ্টেম্বর ২০২৪ – অক্টোবর ২০২৫

ক্র. দেশ / শহর তারিখ উদ্দেশ্য / আয়োজক
🇺🇸 নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র ২৩–২৮ সেপ্টেম্বর ২০২৪ ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন
🇦🇿 বাকু, আজারবাইজান ১১–১৪ নভেম্বর ২০২৪ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)
🇪🇬 কায়রো, মিসর ১৮–২০ ডিসেম্বর ২০২৪ D-8 অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন
🇨🇭 ডাভোস, সুইজারল্যান্ড ২১–২৫ জানুয়ারি ২০২৫ বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF)
🇦🇪 দুবাই, সংযুক্ত আরব আমিরাত ১৩–১৪ ফেব্রুয়ারি ২০২৫ World Government Summit
🇨🇳 হাইনান ও বেইজিং, চীন ২৬–৩০ মার্চ ২০২৫ বোআও ফোরাম ও দ্বিপাক্ষিক সফর
🇹🇭 ব্যাংকক, থাইল্যান্ড ৩–৪ এপ্রিল ২০২৫ BIMSTEC সম্মেলন
🇶🇦 দোহা, কাতার ২১–২৫ এপ্রিল ২০২৫ Earthna Summit
🇻🇦 ভ্যাটিকান সিটি ২৬–২৭ এপ্রিল ২০২৫ পোপ ফ্রান্সিসের মৃত্যুর স্মরণ
১০ 🇯🇵 টোকিও, জাপান ২৮ মে – ১ জুন ২০২৫ Nikkei Forum “Future of Asia”
১১ 🇬🇧 লন্ডন, যুক্তরাজ্য ১০–১৩ জুন ২০২৫ দ্বিপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক সফর
১২ 🇲🇾 কুয়ালালামপুর, মালয়েশিয়া ১১–১৩ আগস্ট ২০২৫ রাষ্ট্রীয় সফর
১৩ 🇺🇸 নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র (২য়বার) ২২–৩০ সেপ্টেম্বর ২০২৫ ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন