ঢাকা ২ বৈশাখ ১৪৩৩, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
ঢাকা ২ বৈশাখ ১৪৩৩, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ
সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যদের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে-র এজিএম ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ফেসবুকে সরকারের সমালোচনা, নারী আটক : ‘নিকৃষ্ট আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা’ বললো জামায়াত লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার ১৭ মাস কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন? গ্রেপ্তারের খবর দিল ডিবি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন, সভাপতি নজরুল-সম্পাদক মজিবুর আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকছে, এর প্রভাব কেমন হবে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত, ধসে পড়ল ভবন মার্কিন ক্রু উদ্ধারের প্রশংসায় ধর্মীয় ভাষা ব্যবহার করে সমালোচনার মুখে ট্রাম্প

সুফল মিললেও মেট্রোরেলের বাকি সব রুট অনিশ্চিত

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ পিএম

সুফল মিললেও মেট্রোরেলের বাকি সব রুট অনিশ্চিত
২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুর যে পরিকল্পনা ছিল, সেটি অন্তত পাঁচ বছর পিছিয়ে যাচ্ছে। কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এমআরটি-৪ রুট চালুর লক্ষ্য ধরা হয়েছিল ২০৩০ সাল। কিন্তু প্রকল্পের কোনো কাজই এখনও শুরু হয়নি। একইভাবে, সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত লাইন-৫ (উত্তর অংশ) চালুর কথা ছিল ২০২৮ সালের মধ্যে। কিন্তু এ কাজও আটকে আছে। গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি-৫ (দক্ষিণ রুট) নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় সরকার আপাতত প্রকল্পটি না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে, যদিও কাজ শুরুর কথা ছিল গত বছরই। পুরান ঢাকাকে সংযুক্ত করার জন্য এমআরটি-২ লাইন নির্মাণের যে পরিকল্পনা ছিল, সেটিও এখন আর আলোচনায় নেই। সব মিলিয়ে ঢাকায় দ্বিতীয় মেট্রোরেল কবে বাস্তবায়ন হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যয় বৃদ্ধি ও অর্থের যোগান নিশ্চিত করতে না পারাই এর প্রধান কারণ বলে কতৃপক্ষ দাবি করছে। যানজটের শহরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর পর নির্বিঘ্ন যাতায়াতের অভিজ্ঞতায় নগরের অন্যান্য অংশের মানুষও অপেক্ষায় আছে নতুন রুট চালুর জন্য। ২০২২ সালে চালু হওয়া এমআরটি লাইন-৬–এর মতো ২০৩০ সালের মধ্যে ঢাকাজুড়ে মোট ছয়টি লাইন চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বাড়তি ব্যয়, প্রত্যাশিত বিনিয়োগকারীর অভাব ও নানা জটিলতায় মেট্রোরেল প্রকল্পগুলো এখন থমকে আছে। বর্তমানে ছয় প্রকল্পের মধ্যে পুরোপুরি কাজ চলছে শুধু এমআরটি লাইন-৬–এর বর্ধিত অংশে (মতিঝিল থেকে কমলাপুর)। এই অংশের কাজ প্রায় শেষের পথে। আংশিকভাবে চালু আছে সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত লাইন-৫ উত্তর অংশের কাজ। হেমায়েতপুরে ডিপো নির্মাণের ৬৫ শতাংশ শেষ হয়েছে। ওই রুটে সাড়ে ১৩ কিলোমিটার পাতাল ও সাড়ে ৬ কিলোমিটার উড়াল রেলপথ থাকবে। এতে ৯টি পাতাল এবং ৫টি উড়াল স্টেশন নির্মাণ হবে। ডিএমটিসিএল-এর এমডি ফারুক আহমেদ দাবি করেন, সব ঠিক থাকলে ২০২৮ সালে এ রুটে যাত্রী চলাচল শুরু হবে। অন্য রুটগুলোর প্রসঙ্গে তিনি বলেন, মেট্রোরেল লাইন--এর সমীক্ষা শেষ হয়নি, আর মেট্রোরেল- এর রুট এ্যালাইনমেন্টও চূড়ান্ত হয়নি। সরকার কম খরচে বিনিয়োগকারী খোঁজার চেষ্টা করছে কি না জানতে চাইলে তিনি বলেন, আপনি কি চান না কম খরচে হোক? সবাই চায়, আমরাও চাই। আমাদের সব কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি রুট চালুর সম্ভাবনা বিষয়ে তিনি বলেন, ওটা আগের সরকারের পরিকল্পনা ছিল। এখন আমাদের পরিকল্পনায় নেই। কিছুটা দেরি হবে। অর্থসংকট বড় বাধা মেট্রোরেল সূত্র জানায়, অর্থায়নের জটিলতায় লাইন-৫ (দক্ষিণ অংশ) নির্মাণ এগোচ্ছে না। সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)—কোনো পক্ষই বিশাল ব্যয়ের এই প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে না। সাড়ে সাত হাজার কোটি টাকা ব্যয় কমানোর প্রস্তাবও কাজে আসেনি। সংশোধিত প্রকল্প প্রস্তাব এখনো একনেক সভায় ওঠেনি। ঢাকার গাবতলী থেকে আফতাবনগর হয়ে দাশেরকান্দি পর্যন্ত রুটের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে ২০২২ সালে। নকশা ও যাচাইয়ে খরচ হয়েছে ২০০ কোটি টাকা। পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় ছিল প্রকল্পটি। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৪ হাজার ৬১৯ কোটি টাকা। এর মধ্যে এডিবি ও কোরিয়ান এক্সিম ব্যাংক যৌথভাবে ৩৯ হাজার ১৩৮ কোটি টাকা ঋণ সহায়তা দেবে, আর বাকি ১৫ হাজার ৪৮১ কোটি টাকা আসবে সরকারের তহবিল থেকে। প্রকল্পের সমীক্ষায় বলা হয়েছে, মেট্রোরেল চালু হলে বছরে ২১ কোটি ৪৯ লাখ কর্মঘণ্টা বাঁচবে, সাশ্রয় হবে ৪১ হাজার টন জ্বালানি, আর রাস্তায় নামবে না এক হাজারের বেশি গাড়ি। প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, কাজ শুরু করার সব প্রস্তুতি আছে। পরে শুরু করলে খরচ আরও বেড়ে যাবে, আগে ব্যয় করা ২০০ কোটি টাকাও নষ্ট হবে, ঋণের সুদও দিতে হবে। তবে বাস্তবায়ন হবে কিনা, সেটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। মেট্রোরেলের ব্যয় কমানোর জন্য জাইকার সঙ্গে আলোচনা করতে ২৪ আগস্ট অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল টোকিও সফরে যায়। জাপান সরকারের সঙ্গে বৈঠকেও ব্যয় কমানোর বিষয় ওঠে। তবে জাইকা রাজি না হলে বিকল্প উৎস খোঁজার কথাও ভাবছে সরকার। এমআরটি-১ (বিমানবন্দর-কমলাপুর ও কুড়িল-পূর্বাচল) প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ছিল ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। কিন্তু জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রস্তাব অনুযায়ী ব্যয় দাঁড়াবে প্রায় ৯৪ হাজার কোটি টাকা। প্রতি কিলোমিটারের খরচ হবে তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে। এমআরটি-১ প্রকল্পটি ১৪ ভাগে বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে ডিপো উন্নয়ন কাজ এখন চলমান। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, সরকারের ঋণ বেড়েই চলেছে। শুরুতে ব্যয় ৪০ থেকে ৫০ শতাংশ বাড়ার কথা থাকলেও বাস্তবে বেড়েছে আরও বেশি। জাইকা ব্যয় না কমালে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন হতে পারে। এমআরটি লাইন- এখন আর আলোচনায় নেই কমলাপুর থেকে নারায়ণগঞ্জ সংযোগের জন্য প্রস্তাবিত এমআরটি-৪ প্রকল্পটি সরকারের ভাবনাতেই নেই। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারির এক আন্তঃমন্ত্রণালয় সভায় নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়। রেলওয়ে সূত্র বলছে, এই প্রকল্পে ব্যয় হবে ৩ হাজার ৩০০ কোটি টাকা। অথচ এমআরটি-৪–এর ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩০ হাজার কোটি টাকা। এরপর থেকেই আলোচনার বাইরে চলে যায় প্রকল্পটি। বিশেষজ্ঞদের মত যোগাযোগ প্রকৌশল বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক এম শামসুল হক বলেন, সময়ের সঙ্গে তাল মেলাতে হলে সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। তা না হলে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা হবে না। গণপরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক হাদীউজ্জামান বলেন, মেট্রোরেল প্রকল্প বাদ দেওয়ার আগে এর লাভ-ক্ষতি নগর যোগাযোগের প্রভাব যাচাই করা জরুরি।