ঢাকা ২৮ মাঘ ১৪৩২, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৮ মাঘ ১৪৩২, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
নিবন্ধন করেও ভোট দেন ৩২.৮%  প্রবাসী বিশ্বকাপের বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত আসলে কার? শিক্ষানুরাগী, সংগঠক ও শালিস ব্যক্তিত্ব আজিজুর রহমান (সেক্রেটারি)-র ইন্তেকাল ড. ইউনূসের সম্পদ বেড়েছে, দেড় বছর পর সম্পদের হিসাব দিলেন উপদেষ্টারা ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান প্রধান উপদেষ্টার যে কোনো সময় ‘সরে দাঁড়াতে’ চান ঢাবির উপাচার্য ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালো ইসি সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীর গুরুতর অভিযোগ কারাবন্দি অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন রটারডাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‌‘মাস্টার’ বিএনপির সময়ে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিলেন তারেক হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা

লন্ডনে ফটিকছড়ির ঈদ পুনর্মিলনী

প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৭:৪৯ পিএম

লন্ডনে ফটিকছড়ির ঈদ পুনর্মিলনী
দেশ থেকে হাজারহোজার মাইল দূরে থাকলেও নিজের সংস্কৃতিকে এতোটুকু ভুলে থাকেনি ফটিকছড়িবাসী। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৫ই জুন শনিবার পূর্ব লন্ডনের কিংসলি হল এ বিপুল সংখ্যক ফটিকছড়িবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ফটিকছড়িবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আড়ম্বর ও জমজমাট এ অনুষ্ঠান মিলন মেলায় পরিনত হয়েছিল। এ ছিল লন্ডনের মাটিতে যেন এক খন্ড ফটিকছড়ি। সংগঠনের কার্যকরী সহসভাপতি আলী রেজা এবং যুগ্ম সম্পাদক সাংবাদিক সরওয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসহাক চৌধুরী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল হালিম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর, ব্যারিস্টার মনোয়ার হোসেন, জাগির আলম, মুহিব উদ্দিন, শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, সেলিমুল হক, মিজানুর রহমান, সাজ্জাদুর রহমানসহ আরো অনেকে। তিন পর্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আকতারুল আলম, সহসভাপতি ব্যরিস্টার আব্বাস চৌধুরী, ট্রেজারার অনুুপম সাহা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আজমল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল আলম মাসুদ, শিক্ষা সম্পাদক ইব্রাহিম জাহানসহ সংগঠনের নেতৃবৃন্দ। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা সম্পাদিকা মিরা বডুয়া ও আরিফ সোবহান। অনুষ্ঠানে গান ,নাচ ও কৌতুক পরিবেশন করেন লন্ডনের স্বনানধন্য শিল্পীবৃন্দ। এছাড়া অনুষ্ঠান উপলক্ষ্যে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়। ছিল আকর্ষণীয় পুরস্কার সমৃদ্ধ র্যাফেল ড্র। সভাপতির বক্তব্যে ইসহাক চৌধুরী বলেন- আজকের অনুষ্ঠান আমাদের এবং নতুন প্রজন্মের মাঝে সেতুবন্ধন তৈরী করা। আমাদের যুবকরাই পারে নিজস্ব সংস্কৃতিকে ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে।