ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
ঢাকা ৫ চৈত্র ১৪৩২, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সর্বশেষ
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে ব্রিট এশিয়ান ট্রাস্টকে বিসিএ‘র ১০হাজার পাউন্ড অনুদান

প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৫:১৮ পিএম

রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে ব্রিট এশিয়ান ট্রাস্টকে বিসিএ‘র ১০হাজার পাউন্ড অনুদান
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে ব্রিট এশিয়ান ট্রাস্ট্রের  সহযোগিতায় ১০ হাজার পাউন্ড অনুদান হস্তান্তর করেছে। ব্রিট এশিয়ান ট্রাস্ট, এইচআরএইচ প্রিন্স চার্লস ট্রাস্টের রয়েল ফান্ডিং এর পৃষ্ঠপোষক। ব্রিট এশিয়ান ট্রাস্টের পক্ষ থেকে ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের নির্বাহী পরিচালক হাইটান মেহতা উপস্থিত থেকে চেকটি গ্রহন করেন। বিসিএ এর চ্যারিটেবল সংস্থা ব্রিট এশিয়া ট্রাস্ট এর মাধ্যমে বিভিন্ন মানবিক ও সমাজ হৈতষী কাজ করে থাকে। এই ধারাবাহিক মানবিক কাজের অংশ হিসাবে বিসিএ বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে অনুদান প্রদান করেছে। আনুষ্ঠানিকভাবে ১০ হাজার পাউন্ড  চেক গ্রহন করে নির্বাহী পরিচালক  হাইটান মেহতা  বলেন, ব্রিটিশ এশিয়া ট্রাস্ট বিসিএ এর সাথে কাজ করতে পেরে  অত্যন্ত আনন্দিত।  তিনি বলেন, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে  তাদের আসন্ন প্রকল্পে  ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট আনুষ্ঠানিক ভাবে বিসিএকে আমন্ত্রণ জানাবে। বিসিএ কর্মকর্তারা বলেছেন,  ব্রিট এশিয়ান ট্রাস্ট্রের মাধ্যমে সমাজের মানবিক ও সমাজ উন্নয়নে চ্যারিটেবল কাজ করতে পেরে অত্যন্ত গৌরবান্ধিত ও আনন্দবোধ করছে। বিশেষ করে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে বিসিএ অংশ নিতে পেরে তৃপ্তিবোধ করছে। ব্রিটেনে কারী শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশন ব্রিটেনের জাতীয় অর্থনীতিতে  যেমন অবদান রাখছে তেমনি, মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকতে সংগঠনটি সর্বাত্নকভাবে কাজ করার প্রত্যয় রাখে। কর্মকর্তারা রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে  বিসিএকে ব্রিট এশিয়ান  ট্রাস্টের  এম্বাসেটর হিসাবে বিবেচনা করার অনুরোধ করে বলেন- মানুষ মানুষের জন্য এবং বিসিএ মানবিক কাজে সব সময় নিজেদেরকে উজ্জ্বলভাবে সামনে রাখে। বিসিএর পক্ষ থেকে  ১০ হাজার পাউন্ডের চেক অনুদান হস্তান্তর কালে উপস্থিত ছিলেন- বিসিএর প্রেসিডেন্ট এম এম কামাল ইয়াকুব, সেক্রেটারী জেনারেল ওলি খান, চিফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুজাহিদ আলী চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবিদুর রহমান বাবুল, ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার শামসুল আলম খান।