ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

রাখাইনে হেলিকপ্টার হামলায় ৩০ রোহিঙ্গা নিহত : জাতিসংঘ

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:৩৫ পিএম

রাখাইনে হেলিকপ্টার হামলায় ৩০ রোহিঙ্গা নিহত : জাতিসংঘ
মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার হামলায় অন্তত ৩০ রোহিঙ্গা মুসলিমের প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। গত সপ্তাহের এই হামলায় মাত্র ছয়জনের প্রাণহানি ঘটেছে বলে মিয়ানমার সরকার দাবি করলেও জাতিসংঘের তথ্য বলছে ভিন্ন কথা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, আমরা এখন তথ্য পাচ্ছি যে, মিয়ানমার সরকার নিহতের যে তথ্য দিয়েছে, সেই সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে। রাখাইনে হামলায় নিহতের সংখ্যা ৩০ হতে পারে বলে অসমর্থিত সূত্রের তথ্য আমাদের হাতে এসেছে। মিয়ানমার সেনাবাহিনী পরিচালিত দেশটির দৈনিক মায়াবতি বলেছে, বুথিডংয়ে গত বুধবার সেনাবাহিনী আরাকান আর্মিসহ অন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে। এতে ছয় রোহিঙ্গা নিহত ও ৯ জন আহত হয়েছে। জাতিগত রাখাইন সম্প্রদায়ের অনেক সদস্য আরাকান আর্মির সঙ্গে সংশ্লিষ্ট; যারা রাখাইনের অধিক স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র খিন থু খা হেলিকপ্টার হামলায় আহত এবং নিহতরা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য নন বলে জানিয়েছেন। তিনি বলেন, সেনাবাহিনী নির্বিচারে হামলা পরিচালনা করেছে।বার্তাসংস্থা রয়টার্স বলছে, তারা সব জায়গায় বোমাবর্ষণ করছেন। ধারণা করা হচ্ছে, জঙ্গলে আরাকান আর্মির সদস্যরা রয়েছে। তিন গ্রামবাসী এবং দেশটির পার্লামেন্টের আঞ্চলিক এক বিধায়ক বলেছেন, সাই জলপ্রপাতের কাছে বাঁশ সংগ্রহ করছিলেন গ্রামের বাসিন্দারা। এমন সময় মিয়ানমার সেনাবাহিনী হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে। স্থানীয় শ্রমিক সোয়ে তুন ওও বলেন, নিহতদের সবাই ছিলেন বাঁশ শ্রমিক। মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইনে ২০১৭ সালের আগস্টে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। রক্তাক্ত এই অভিযানে এখন পর্যন্ত ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে। জাতিসংঘ মিয়ানমারে এই অভিযানকে জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আদালতে দেশটির সেনাবাহিনীর বিচারের দাবিও তুলেছে। সূত্র : আলজাজিরা।