ঢাকা ৩০ মাঘ ১৪৩২, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৩০ মাঘ ১৪৩২, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা জামানত হারালেন নাগরিক ঐক্যের মান্না গোপালগঞ্জের তিন আসনেই বিএনপি,  ‘না’ ভোট পড়েছে ‘হ্যাঁ’য়ের তিন গুণ ২০ বছর পর ফিরছে বিএনপি, নির্বাসন থেকে ক্ষমতার চূড়ায় তারেক রহমান নির্বাচন ছিল ‘সুপরিকল্পিত প্রহসন‘ ঢাকা-৮: মির্জা আব্বাস হারালেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে সিলেটের ৬ আসনে গড় ভোট ৪৮.১৫ শতাংশ সিলেট-১: বড় ব্যবধানে বিএনপির মুক্তাদীরের জয় ঢাকা-১৩ : জিতলেন ববি হাজ্জাজ,হারলেন মামুনুল হক সিলেট-২ আসনে ইলিয়াসপত্নী লুনার বড় ব্যবধানে জয় সিলেট-৬ আসনে বিএনপির এমরান বিজয়ী বিজয়ের হাসি রুমিন ফারহানার সিলেটে বিএনপি ১৮ , খেলাফত ১, জামায়াত ০ ১৭ আসনে বিজয়ের দাবি জামায়াতের, রাত সাড়ে ৯টার তথ্য ৫ আসনে এনসিপি জয়ী, বহু জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই: আসিফ মাহমুদ বিজয়ী হলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান : কিশোরগঞ্জ-৪ বড় ভাইকে হারিয়ে জিতলেন ছোট ভাই : কুড়িগ্রাম-৪ ব্যালটে সিল মেরে বাক্সে ফেলছিলেন ৫ তরুণ, ধরা পড়লেন সিসিটিভিতে সংঘাতহীন নির্বাচনে ভোটার উপস্থিতি কম কেন? আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: ড. ইউনূস ভোটকেন্দ্রে মৃত্যুর কোলে অভিনেতা, পোলিং অফিসার জামায়াতের সঙ্গে উত্তেজনা, খুলনা বিএনপি নেতার মৃত্যু দখল-হয়রানির অভিযোগ রুমিন ফারহানা ও তাসনিম জারা স্ত্রী-কন্যাসহ ভোট দিয়ে যা বললেন তারেক রহমান গোপালগঞ্জে হাতবোমা হামলা, বেশিরভাগ কেন্দ্রেই ভোটারের আকাল উচ্ছ্বাসের আবহ, বাড়ছে ভোটার উপস্থিতি; রয়েছে অভিযোগ-উত্তেজনা ঢাকায় টাকাসহ জামায়াত নেতা আটক, শরীয়তপুরে জামায়াত কর্মীর ২ বছরের জেল ভোটের ফল জানা যাবে কখন? এবার মুরাদনগরে টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক এক নজরে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

যুক্তরাজ্যে নাইফ ক্রাইম বেড়েছে, কম্পিউটার অপরাধ কমেছে

প্রকাশিত: ২০ জুলাই ২০১৮, ০২:৪৯ এএম

যুক্তরাজ্যে নাইফ ক্রাইম বেড়েছে, কম্পিউটার অপরাধ কমেছে
নাইফ ক্রাইম ইংল্যন্ডে অত্যন্ত আলোচিত একটা অপরাধ। প্রতি বছরই এ  অপরাধ বাড়ছে। ইংল্যান্ড এবং ওয়েলসে এই অপরাধ এবছর উদ্বেগজনকভাবে বেড়েছে বলে রিপোর্ট বেরিয়েছে। নাইফ কিংবা চাকু ব্যবহার করে হত্যাকান্ডের সংখ্যা বেড়েছে গতবছরের তুলনায় এবছর অন্তত ১২ শতাংশ। অন্যদিকে চাকু কিংবা ধারালো কোন জিনিষ ব্যবহার করে অপরাধ সংগঠিত করার হার বেড়েছে ২০ শতাংশ।
ইংল্যান্ডে এবং ওয়েলসে সংগঠিত ৪০,১৪৭ অপরাধের মাঝে দেখা গেছে চাকু দিয়ে আপরাধ করার প্রবনতাটাই অধিক। ছোট-বড় মিলে প্রায় ৫.৫ মিলিয়ন অপরাধ সংগঠতি হয়েছে গতবছর। এ বছরে সংগঠিত অপরাধ তুলনা করে দেখা গেছে এখন পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলস এ সংগঠিত অপরাধের সংখ্যা বেড়েছে প্রায় ১১ শতাংশ।
এ হিসেবে দেখা গেছে গান ক্রাইম অর্থাৎ বন্দুক দিয়ে অপরাধ সংগঠিত করা কিছুটা কমেছে অর্থাৎ বছরের মোট আনুপাতিক হারের হিসাবে তা বেড়েছে তাদের রেকর্ড অনুযায়ী মাত্র ২ শতাংশ। সার্বিকভাবে বড় ধরণের অপরাধের সংখ্যা হ্রাস পেলেও ছোট-খাট অপরাধ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
যেমন বাসা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান চুরি বা ডাকাতির সংখ্যা বেড়েছে ৩০ ভাগ, ছিটকা  চুর কর্তৃক গাড়ির জানালা ভেঙ্গে চুরির সংখ্যা বেড়েছে ১৭ শতাংশ। তবে আশার কথা হলো, কম্পিউটার সংশ্লিষ্ট অপরাধ প্রায় ৩১ শতাংশ  হ্রাস পেয়েছে। বলা হচ্ছে কম্পিউটারে ভাইরাস প্রবেশ কমে যাওয়ায় তা রোধ করা সম্ভব হয়েছে।
এরপরও দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ (ওএনএস) থেকে প্রকাশিত এক তথ্যে বলা হচ্ছে দেশটিতে অপরাধ প্রবনতা কিছুটা হলেও স্থিতিশীল রয়েছে। ওএনএস’র এর মূখপাত্র ক্যরোলাই ইওল এক বিবৃতিতে বলেছেন এরপরও তারা মনে করেন অধিকাংশ ক্ষেত্রেই অপরাধ একটা সীমাবদ্ধতার মধ্যেই আছে অর্থাৎ স্থিতিশীল রয়েছে।