ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
বাংলাদেশের আদালতে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিক্ষা প্রতিষ্ঠান রোজায় বন্ধ, রাতে এলো ঘোষণা রেমিটেন্স যোদ্ধাদের বার্তা দিলেন প্রবাসী মন্ত্রী নুর বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার ১৩ বছর পর দেশে

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার ১৩ বছর পর দেশে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামায়াতের সাবেক রোকন (সদস্য) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ট্রাইব্যুনালের রেজিস্টারের কাছে নিজেকে নির্দোষ দাবি করে আত্মসমর্পণ করেন তিনি।

দণ্ডপ্রাপ্ত এই আসামির আত্মসমর্পণের আবেদনটি প্রসিকিউশন পেয়েছে বলে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, “মাওলানা আবুল কালাম আযাদের আত্মসমর্পণ করার আবেদন পেয়েছে প্রসিকিউশন।”

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আবুল কালাম আযাদের বিরুদ্ধে। ২০১৩ সালের ২১ জানুয়ারি তার ফাঁসির রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। নিজের সাজা স্থগিত চেয়ে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। এরপর আজ নিজেই আত্মসমর্পণ করলেন।

২০১৩ সালের গত ২১ জানুয়ারি যুদ্ধাপরাধ মামলার প্রথম রায়ে বাচ্চু রাজাকারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে সাতটিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারায় দণ্ড বা খালাসের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে এক মাস অর্থাৎ ৩০ দিন। তবে পলাতক থাকায় সে সুযোগ হারিয়েছেন বাচ্চু রাজাকার। গ্রেফতারি পরোয়ানা জারির আগেই পালিয়ে যান তিনি। সে কারণে তার অনুপস্থিতিতেই তার বিচার চলে।

রায়ের পর আপিলের সুযোগ পাওয়ার জন্য নির্ধারিত ৩০ দিনও তিনি পলাতকই ছিলেন। পলাতক থাকায় তিনি বা তার পরিবার আইনজীবী নিয়োগ না করায় ট্রাইব্যুনাল তার পক্ষে আইনি লড়াই করতে নিয়োগ দেন আইনজীবী আব্দুস শুকুর খানকে। এমনকি বাচ্চু রাজাকারের পক্ষে সাফাই সাক্ষীও দেননি তার পরিবার।

ট্রাইব্যুনালে প্রসিকিউটররা ২০১২ সালের ২ সেপ্টেম্বর বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান। ট্রাইব্যুনাল ৩ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওই দিনই তাকে গ্রেফতার অভিযানে নামে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে তার রাজধানীর উত্তরার বাসায় গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি।

আইন-শৃঙ্খলা বাহিনী পরে জানায়, তিনি ভারত হয়ে পাকিস্তানে পালিয়ে গেছেন।

বাচ্চু রাজাকার পলাতক থাকায় এবং বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির না হওয়ায় গত বছরের ৭ অক্টোবর ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই মামলার বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এরপর ৪ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন  ট্রাইব্যুনাল। বাচ্চু রাজাকারের বিরুদ্ধে ৬ ধরনের ৮টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়। এর মধ্যে সাতটিতে দোষী সাব্যস্ত করে গত ২১ জানুয়ারি তার ফাঁসির আদেশ দেওয়া হয় রায়ে।

ট্রাইব্যুনালের ওই রায়ে বলা হয়, ১৯৪৭ সালের ৫ মার্চ ফরিদপুরের বড়খাড়দিয়া গ্রামে জন্মগ্রহণকারী আবুল কালাম আযাদ রাজেন্দ্র কলেজে লেখাপড়া করেন। তিনি জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

আদালত বলে, একাত্তরে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে রাজাকার বাহিনী গঠনের আগ পর্যন্ত আযাদ পাকিস্তানি সেনাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেন।

১৯৭১ সালের ২১ এপ্রিল তিনি ‘স্বাধীনতাবিরোধী শক্তিগুলোর সঙ্গে একত্র হয়ে’ ফরিদপুরে পাকিস্তানি সেনাদের ‘অভ্যর্থনা’ জানান। আযাদ স্থানীয় রাজাকার বাহিনীর দায়িত্বে ছিলেন এবং আলবদর বাহিনীরও প্রধান ছিলেন।

পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায় ও স্বাধীনতার পক্ষের বাঙালি জনগোষ্ঠীর ওপর নৃশংস নির্যাতন চালান বলে ট্রাইব্যুনালের রায়ে উঠে আসে।