ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
রেমিটেন্স যোদ্ধাদের বার্তা দিলেন প্রবাসী মন্ত্রী নুর বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা

মহিলা সমিতি বার্সেলোনার আয়োজনে দোয়া ও ইফতার

প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০৬:৩৩ পিএম

মহিলা সমিতি বার্সেলোনার আয়োজনে দোয়া ও ইফতার

স্পেনের বার্সেলোনা শহরে মহিলা সমিতি বার্সেলোনা এন কাতালোনিয়া সংগঠনের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ মে বুধবার শহরের প্রাণকেন্দ্রে রেইনা আমালিয়া সড়কের একটি হল রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মেহতা হক জানুর তত্ত্বাবধানে ও সংগঠনের সদস্যদের সার্বিক সহযোগিতায় উক্ত ইফতার অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যময় ইফতারি পরিবেশন করা হয়। সংগঠনের সদস্যবৃন্দ বাসায় তৈরি করা ইফতার উপস্থিত অতিবৃন্দের জন্য পরিবেশন করেন। ইফতারের পূর্বে কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গির আলম মোনাজাত পরিচালনা করে সংগঠনের সাফল্য কামনা করেন এবং বাংলাদেশী কমিউনিটির সার্বিক অগ্রগতির জন্য দোয়া করেন।

অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থানীয় স্প্যানিশ ও পাকিস্তানী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ইফতারে অংশগ্রহণ করেন।

ইফতার পরবর্তী সময়ে সংগঠনের সভাপতি মেহতা হক জানু মহিলা সমিতির পক্ষ থেকে উপস্থিত সকলে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন। তিনি বলেন, তাদের পরিবেশনায় অংশগ্রহণ করার জন্য সংগঠন অনেক কৃতজ্ঞ সকলের কাছে। এছাড়া ভবিষ্যতে তাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের সংস্কৃতিনির্ভর বিভিন্ন আনুষ্ঠানিকতায় সকলের সার্বিক সহযোগিতার প্রত্যাশা করেন।