ঢাকা ২৭ মাঘ ১৪৩২, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৭ মাঘ ১৪৩২, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
যে কোনো সময় ‘সরে দাঁড়াতে’ চান ঢাবির উপাচার্য ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালো ইসি সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীর গুরুতর অভিযোগ কারাবন্দি অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন রটারডাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‌‘মাস্টার’ বিএনপির সময়ে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিলেন তারেক হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

বার্সেলোনায় বিয়ানীবাজার সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:৫৬ পিএম

বার্সেলোনায়  বিয়ানীবাজার সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
বার্সেলোনায় বিয়ানীবাজার সমিতির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার বিস্তারিত দেখুন ৫২বাংলাটিভির নিচের লিংকে [youtube]zCOFNqfsIGI[/youtube] বর্ণ্যাঢ্য আয়োজন ও জাকজমকের মধ্যে দিয়ে স্পেনের বার্সোলোনায় ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বিয়ানীবাজার সমিতি স্পেনের অভিষেক ও সাংস্মৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে সেপ্টেম্বর  রবিবার বিকাল ৭ টায়  বার্সেলোনার স্থানীয় ভিলাদমাত হলে    এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ বার্সেলোনায় বসবাসরত ভিন্ন জাতি ও  ভাষার মানুষের  উপস্থিতিতে মুখরিত ছিল। অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে‘র  সভাপতি মুহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ,কে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দেলওয়ার হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান বকুল, পর্তুগাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মো. শাহাজান আহমদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বার্সেলোনায় বাংলাদেশ কনসান জেনারেল   রামন পেদ্রো,বার্সেলোনা বাংলা স্কুলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আওয়াল ইসলাম,হিউমানিতারিয়া দে বাংলাদেশ সমিতি কাতালোনীয়ার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু,পর্তুগাল ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সভাপতি সাইদ রহমান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ইউ,কে ট্রাস্টি কামরুল হোসেন মুন্না,প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সুহেল,বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের সাধারণ সম্পাদক বকুল খান, বিসিএল বিয়ানীবাজার ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা খালেদ আহমদ ডালিম,পর্তুগাল ওয়েলফেয়ার ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক শাহ আলম। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইকবাল বকসীর সঞ্চালনায়  অভিষেক  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সমিতির সভাপতি মো. মাঈনুল আবেদীন। ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মতলিবের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান । পরে বার্সেলোনার স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে  গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সংগীত । অনুষ্ঠানে বক্তারা বলেন-  ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জনপদ বিয়ানীবাজার উপজেলা ।মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সকল ক্রান্তিলগে এ জনপদের মানুষের ভূমিকা অপরিসীম । প্রবাসে এই জনপদের মানুষ এর আলোকিত পদচারণা রয়েছে। স্পেনের বার্সোলোনায়ও বিয়ানীবাজার সমিতি তাদের সামাজিক সাংস্কৃতিক  কর্মকান্ডের দ্বারা কমিউনিটিতে আলো ছড়াবেন বলে আমাদের প্রত্যাশা।’ বার্সোলোনায় বসবাসরত সকল প্রবাসীর সুখে দুখে এক হয়ে কাজ করারও প্রত্যাশা ব্যক্ত করা হয়। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিয়ানীবাজার সমিতির সাধারন সম্পাদক মো. হিরা আলম ,প্রচার সম্পাদক সাহিদুর রহমান আয়নুল,সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান,সহ সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান শিপলু,কাতালোনীয়া যুবলীগ সভাপতি কাজী আমির হোসেন আমু,ব্যাবসায়ী মুকিত খান,গোলাপগঞ্জ এসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমদ দুলাল,সমাজ সেবক আবু তালেব আল মামুন লাবু,বালাগঞ্জ সমিতির সভাপতি শফিউল আলম শফি,  হিউমানিতারিয়া দে বাংলাদেশ সমিতি কাতালোনীয়ার  এর সাংগঠনিক সম্পাদক শফিক খান।  কুলাউড়া ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আবুল কালাম আজাদ,সোনামগঞ্জ এসোসিয়েশনের সহ সভাপতি হারুন আলম ,বার্সেলোনা মহিলা সমিতির সভাপতি মেহেতা হক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে  অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বার্সেলোনার স্থানীয় সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের  ব্যাক্তিবর্গ। দ্বিতীয় পর্বে  তাইফা রহমানের সঞ্চালনায়  অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন স্পেনের জনপ্রিয় সংগীত শিল্পী বিউটি, জিনাত শফিক,রাজু গাজি,অহনা দিবা সহ শিশু শিল্পীরা পরে বিয়ানীবাজার সমিতি বার্সোলোনার নব গঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচয় করে দেয়া হয় । নব গঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দরা হলেন, সভাপতি ময়নুল আবেদীন,সহ সভাপতি তাজুল ইসলাম,আমিন আলী রফিক,সাধারণ সম্পাদক হীরা আলম, সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,ওয়াহিদুর রহমান শিপলু,সাইদুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক ইকবাল বক্শি,সহ সাংগঠনিক সম্পাদক শাহেল আহমদ, মতিউর রহমান,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমদ,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জ্বামান,অর্থ সম্পাদক নুরুজ্জামান আলী, সহ অর্থ সম্পাদক বিলাল আহমদ,নিয়ামুল আহমদ,প্রচার সম্পাদক শাহিদুর রহমান আইনুল,সহ প্রচার সম্পাদক কবির আহমদ,আন্তর্জাতিক সম্পাদক ছাব্বির আহমদ, সহ আন্তর্জাতিক সম্পাদক কবির আহমদ,মাসুম হোসাইন,সমাজসেবা সম্পাদক দুলাল আহমদ,সহ সমাজ সেবা সম্পাদক শাহিদুর রহমান শিপু,নিপু,দপ্তর সম্পাদক আব্দুল হাকিম হীরা, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ,ধর্ম সম্পাদক আব্দুল মতলিব, সহ ধর্ম সম্পাদক আব্দুল বাসিত, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন,সহ ক্রীড়া সম্পাদক জামিল উদ্দিন হিরু,খালেদ আহমদ, অভিবাসন সম্পাদক কোকিল উদ্দিন,সহ অভিবাসন সম্পাদক জামাল লদি । উপদেষ্ঠা পরিষদের নেতৃবৃন্দরা হলেন-রফিক আহমদ,সেলিম আহমদ লালন,জুবের আহমদ,সোলেমান আহমদ,আব্দুল খালিক,ফরিদ উদ্দিন,গিয়াস উদ্দিন,আকবর হোসেন । কণ্ঠ: সুমু মির্জা