ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা নির্বাচনে কোন দল কত আসন পেল? রংপুরে ‘লাঙলের জানাজা’ ! ‘আমার তারেক ভাই’ সম্বোধন করে তারেক রহমানকে মমতার শুভেচ্ছা

বাংলাদেশের জয়ে লন্ডনে ঈদের আগে আরেকটি ভিন্ন আবহের ঈদ

প্রকাশিত: ০৩ জুন ২০১৯, ১২:৩৭ এএম

বাংলাদেশের জয়ে লন্ডনে ঈদের আগে আরেকটি ভিন্ন আবহের ঈদ
বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ‘এ ম্যাচে দক্ষিণ আফ্রিকাই ফেবারিট’ বলে দলকে চাঙ্গা করার কৌশলটি ভালোই কাজে লাগিয়েছে পুরো টিম এমনটি বলছেন বিশ্লেষকরা। বিশ্বকাপের অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েই শুভ সূচনা করেছে বাংলাদেশ। টাইগারদের করা ৩৩০ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। প্রায় ১৬ হাজার বাংলাদেশি দর্শক এর সরব উপস্থিতিতে ওভালে বাংলাদেশ এর বিজয়ে ব্রিটেন প্রবাসীরা আনন্দে মেতে আছেন সর্বত্র। সাপ্তাহিক ছুটির দিন থাকায় যারা সরাসরি ষ্টেডিয়ামে বসে খেলা দেখতে পারেননি, তারা টিভি ‘র সামনে বসে পুরো খেলা দেখতে চেষ্টা করেছেন। অনেকে দলবেধে বন্ধু, স্বজনের বাসায় বসে রমজানে উপভোগ করেছেন বাংলাদেশের খেলা। বাঙালি পাড়া হিসাবে খ্যাত লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরায়, বিশেষ করে ইস্ট লন্ডনে, অনেক  ব্যবসা প্রতিষ্ঠানে বসে টিভিস্ক্রিনে  লাইভ খেলা উপভোগ করেছেন  কাস্টমার ও ব্যবসায়ীরা। ব্যস্ততম শহর লন্ডনে মুঠোফোনেই অনলাইনে অনেকে খেলা দেখেছেন। কাজের বাধ্যবাধকতা এবং সময় দুটোর মাঝখানে মুঠোফোনের স্ক্রিনে প্রবাসীদের চোখ ও মন আটকে ছিল। ট্রেনে,  বাসে, হেটে হেটে অথবা কাজের ফাঁকে রোববারের দিনটি ছিল ক্রিকেটময়। ষ্টেডিয়াম থেকে  বিভিন্ন  স্যোসাল গ্রুপে  খেলার  ছবি ও ভিডিও শেয়ার করে আনন্দ ভাগাভাগি করেছেন অনেক  ক্রিকেটপ্রেমী। ‘আরও ভিডিও  ও  ষ্টেডিয়ামে ছবি‘র আব্দার করে গ্রুপ থেকে স্যোসাল বন্ধুদের আব্দার এবং  বার বার ফোনে সংযোগ থেকে উদ্বেগ, হাতের নখ কামড়ানো উৎকণ্ঠা সব-ই আজ হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ ও দক্ষিন আফ্রিকার খেলাকে কেন্দ্র করে। সব মিলিয়ে ব্রিটেনে বাংলাদেশীদের জন্য আজকের দিনটি ছিল শতভাগ ক্রিকেটময়। এ যেন ঈদের আগে আরেকটি ভিন্ন আবহের ঈদ। প্রবাসে বাংলাদেশকে উজ্জ্বল করে ছড়িয়ে দেবার ও উপভোগের ঈদ। [youtube]hdeKNAFtRUA[/youtube] কণ্ঠ: তিশা সেন