ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ

ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপজুড়ে বিক্ষোভ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫, ০৬:১৮ পিএম

ফিলিস্তিনিদের সমর্থনে ইউরোপজুড়ে বিক্ষোভ

গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে শনিবার হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ করেন।

সুইডেনের রাজধানী স্টকহোমের ওডেনপ্লান স্কয়ারে বিক্ষোভকারীরা জড়ো হয়ে গাজা ও পশ্চিম তীরে হামলার নিন্দা জানান। নিহত আল জাজিরা সাংবাদিকদের ছবি হাতে নিয়ে তারা মিছিল করেন। অনেকেই কালো পোশাক পরে প্রতীকী কফিন বহন করে সাংবাদিক হত্যার প্রতিবাদ জানান।

গত সপ্তাহে গাজার আল-শিফা হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলায় আল জাজিরার দুই সাংবাদিক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কারায়কিয়া, তিনজন ক্যামেরাপারসন এবং একজন ফ্রিল্যান্স সাংবাদিক নিহত হন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় মোট ২৩৮ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে হাজারো চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নীরব মিছিলে অংশ নেন। রয়্যাল কলেজ অব সার্জনস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে মিছিলটি সম্পন্ন হয়। তারা ফিলিস্তিনি সহকর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।

স্কটল্যান্ডের গ্লাসগোতেও হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। স্থানীয় মন্ত্রী মায়েরি ম্যাকঅ্যালান প্ল্যাকার্ড হাতে নিয়ে বলেন, “অত্যাচার বন্ধ হোক! আমাদের চোখের সামনে গণহত্যা চলছে, এর বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তুলতে হবে। যুদ্ধাপরাধীরা যেন শাস্তি এড়িয়ে না যায়।”

অন্যদিকে, ইংল্যান্ডের নরউইচে ফিলিস্তিন সংহতি কর্মসূচি থেকে পুলিশ অন্তত ১৩ জনকে গ্রেপ্তার করে। লন্ডনে গত শনিবারও ৫০০’র বেশি মানুষকে আটক করা হয়েছিল।

বাকিংহামশায়ারের হাই উইকোম্বের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিকে ঘিরে হাজারো মানুষ বিক্ষোভ করে দাবি জানায়, যুক্তরাজ্য যেন ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ করে। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের এক বিবৃতিতে বলা হয়, “ব্রিটিশ সরকারকে লজ্জা! ইসরায়েলকে অস্ত্র দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।”

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে গাজায় অন্তত ৬১ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলছে।