ঢাকা ৩ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
ঢাকা ৩ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যদের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে-র এজিএম ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফলাফল বাতিলের দাবিতে মু‌খে কা‌লো কাপড় বেঁধে বামজোটের প্র‌তিবাদ

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০১৯, ০৬:২০ পিএম

ফলাফল বাতিলের দাবিতে মু‌খে কা‌লো কাপড় বেঁধে বামজোটের প্র‌তিবাদ
৩০ ডিসেম্বর শেষ হওয়া নির্বাচনকে নজিরবিহীন ভোট ডাকাতি আখ্যা দিয়ে তা বাতিল ও পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জা‌নি‌য়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে মু‌খে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি ও সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা। অবস্থান কর্মসূচিতে উপ‌স্থিত ছি‌লেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোশরেফা মিশু প্রমুখ। অবস্থান কর্মসূচিতে বাম জোটের পক্ষ থে‌কে লি‌খিত বক্তব্য পাঠ ক‌রেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স। তি‌নি অভিযোগ করে ব‌লেন, গোটা দেশকে অবরুদ্ধ করে কোটি কোটি ভোটারের ভোটাধিকার হরণ করে আরও একবার যে জবরদস্তিমূলক প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করা হলো, বাম গণতান্ত্রিক জোট এই নির্বাচন ও নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করছে। তি‌নি আ‌রও ব‌লেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী ব্যবস্থাকে ভে‌ঙে দি‌য়ে গোটা নির্বাচনকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। আশঙ্কানুযায়ী নির্বাচন সরকারের ছকেই বাস্তবায়ন করা হয়েছে। ভোর থে‌কে দেশব্যাপী ভোটকেন্দ্র দখল, প্রকাশ্যে জালিয়াতি, ব্যালট পেপারে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মারতে বাধ্য করা ও বিরোধী ভোটারদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো নানা ঘটনায় সমগ্র নির্বাচনকে পুরোপুরি অর্থহীন ও হাস্যকর করে তোলা হয়েছে। এ সময় জানানো হয়, এই নির্বাচন প্রমাণ করে দলীয় সরকারের অধীনে বাংলাদেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের যে কোনো অবকাশই নেই, তা আরেকবার প্রমাণ হলো। তাই এই নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য হবে না। নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। আরও বলা হয়, গত ৩০ ডিসেম্বর অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভুয়া ভো‌টে যাদের নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে, তাদের প্রায় সবাইকে জনগণ ভুয়া প্রতিনিধি হিসেবে বিবেচিত করছে। অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, নির্বাচ‌নের বি‌ভিন্ন অ‌নিয়ম তু‌লে ধর‌তে আগামী ১১ জানুয়ারি জাতীয় প্রেসক্লা‌বে বাম গণতান্ত্রিক জোটের ১৩১ প্রার্থীকে নিয়ে গণশুনানি হবে। এছাড়া প্রতিবাদ কর্মসূচিতে খুলনায় সাংবাদিক গ্রেফতার ও নোয়াখালীতে গণধর্ষণসহ নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদ জানানো হয়।