ঢাকা ২৮ মাঘ ১৪৩২, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৮ মাঘ ১৪৩২, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
নিবন্ধন করেও ভোট দেন ৩২.৮%  প্রবাসী বিশ্বকাপের বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত আসলে কার? শিক্ষানুরাগী, সংগঠক ও শালিস ব্যক্তিত্ব আজিজুর রহমান (সেক্রেটারি)-র ইন্তেকাল ড. ইউনূসের সম্পদ বেড়েছে, দেড় বছর পর সম্পদের হিসাব দিলেন উপদেষ্টারা ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান প্রধান উপদেষ্টার যে কোনো সময় ‘সরে দাঁড়াতে’ চান ঢাবির উপাচার্য ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালো ইসি সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীর গুরুতর অভিযোগ কারাবন্দি অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন রটারডাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‌‘মাস্টার’ বিএনপির সময়ে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিলেন তারেক হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা

প্যারিসে যুব ইউনিয়নের একুশের বই মেলা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৯ পিএম

প্যারিসে যুব ইউনিয়নের একুশের বই মেলা
ফ্রান্সের রাজধানী প্যারিসে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী একুশে বইমেলা। বইমেলার আয়োজন করে বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখা।মেলার স্লোগান ছিল ‘শিক্ষা-সংস্কৃতি-ভাষার মর্যাদা রক্ষায় একুশের চেতনায় জেগে ওঠো বিশ্ব তারুণ্য’ । শিশু-কিশোর সহ নানা বয়েসের ফ্রান্স প্রবাসীদের উপস্থিতি বই মেলাকে প্রাণবন্ত করে। সংগঠনের সাধারণ সম্পাদক ফাহাদ রিপনের পরিচালনায় এবং সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র কুমার চন্দ্র এর সভাপতিত্বে বইমেলা উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফ্রান্স শাখার সম্পাদক আহমেদ আলী দুলাল । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব উন্নয়ন কেন্দ্রীয় কমিটি সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বাংলা স্কুল এর প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্র কমিটি ফিরোজ আলম মামুন, আবৃত্তি শিল্পী রবিশঙ্কর মৈত্রী।কমিউনিটি নেতা আবু তাহের ,টি এম রেজা, সোহেল ইবনে হোসেন , ফ্রান্স বাংলা প্রেসক্লাব এর সদস্য সচিব, মোহা. আব্দুল মালেক হিমু। সাংবাদিক এম এ হাসেম ও আবদুল মোমিত রোমেল। এ সময় বক্তারা তরুণ প্রজন্ম এবং শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন বই হচ্ছে একজন মানুষের নিঃসঙ্গ জীবনের সবচাইতে শ্রেষ্ঠ বন্ধু । তাই বই পড়ার প্রতি আগ্রহ জন্মাতে হবে । প্রবাসীদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি ভাষার প্রতি মমত্ববোধ এবং দেশাত্মবোধ কে প্রতিষ্ঠা করতে এরকম জ্ঞানপিপাসু ব্যক্তিরা যে বই মেলার আয়োজন করেছে এটা অব্যাহত রাখা উচিত।পরিশেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাপ্তি হয় বইমেলা টির।