ঢাকা ২৮ মাঘ ১৪৩২, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৮ মাঘ ১৪৩২, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
বিশ্বকাপের বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত আসলে কার? শিক্ষানুরাগী, সংগঠক ও শালিস ব্যক্তিত্ব আজিজুর রহমান (সেক্রেটারি)-র ইন্তেকাল ড. ইউনূসের সম্পদ বেড়েছে, দেড় বছর পর সম্পদের হিসাব দিলেন উপদেষ্টারা ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান প্রধান উপদেষ্টার যে কোনো সময় ‘সরে দাঁড়াতে’ চান ঢাবির উপাচার্য ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালো ইসি সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীর গুরুতর অভিযোগ কারাবন্দি অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন রটারডাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‌‘মাস্টার’ বিএনপির সময়ে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিলেন তারেক হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন

নিউ ইয়র্কে বিয়ানীবাজার সোসাইটির ইফতারে পরবর্তী নেতৃত্ব ঘিরে জনমনে ব্যাপক কৌতুহল

প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৭:৩৯ পিএম

নিউ ইয়র্কে বিয়ানীবাজার সোসাইটির ইফতারে পরবর্তী নেতৃত্ব ঘিরে জনমনে ব্যাপক কৌতুহল
পাপকার্য হতে মহান রামাদ্বানের সংযম শিক্ষার আলোয় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বিনিময়ের মধ্যদিয়ে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রস্থ সর্ববৃহৎ উপজেলাভিত্তিক কমিউনিটি সংগঠন, সিলেটের বিয়ানীবাজারবাসীর ঐক্য সম্প্রীতির বন্ধন বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি নিউ ইয়র্ক ইনক বা বিয়ানীবাজার সোসাইটির বাৎসরিক ইফতার মাহফিল। নিউ ইয়র্কের ওজনপার্কস্থ প্রসিদ্ধ আল মদিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল ছিলো লোকারণ্য। সংযম সাধনার পাশাপাশি আনন্দ উল্লাসে ভরপুর। এ আনন্দ ছিলো পাস্পরিক সৌহার্দ্যের ও কর্মব্যস্থ শহরে স্বজনদের সাথে একত্রিত হওয়ার। যা অন্যান্যবারের উপস্থিতিজনিত বিতর্ককে ঘুচিয়ে দিয়েছে। আজ ২৬শে মে রবিবার আয়োজিত ইফতার মাহফিলে সংঘটনের প্রাক্তন নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতির পাশাপাশি কমিউনিটির সর্বস্থরের মানুষের উপস্থিতি সংগটনকে ঘিরে প্রবাসীদের নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করেছে। “সোসাইটির পরবর্তী নির্বাচন কবে?”, “কে বা কারা আসছেন পরবর্তী নেতৃত্বে?”- অনেকের মুখেই ছিলো এধরনের প্রশ্ন ও আলাপের সমাহার। অনেককে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে প্রার্থী হিসেবে বিভিন্নজনের নাম নিতে দেখা যায়। যদিও সংগটনের নেতৃত্ব ঘিরে প্রবাসীদের মাঝে দুটি প্রতিদ্ধন্ধি গ্রুপ রয়েছে, তথাপি, গত কয়েক বছর থেকে একটি গ্রুপই নির্বাচনের মাধ্যমে বা সিলেকশনে সংগটনের ক্ষমতায় আসছে বার বার। ফলে স্বাভাবিকভাবেই সংগটনের কার্যক্রমে ও অনুষ্টানাদী ঘিরে প্রবাসীদের আগ্রহে কিছুটা ভাটার টান দৃশ্যমান। ফলে প্রবাসী কমিউনিটি বোদ্ধারা এ বিষয়ে দুশ্চিন্তাগ্রস্থ। সকলেই চান একটি প্রাণবন্ত বিয়ানীবাজার সোসাইটি। যা কেবল সৃষ্টিশীল নেতৃত্বই উপহার দিতে পারে। এ সংগটনের ইতিহাস অত্যন্ত ঊজ্বল। আশির দশকের শেষলগ্নে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার সোসাইটি নব্বইয়ের দশকে নিউ ইয়র্কের প্রবাসী কমিউনিটির সর্ববৃহৎ সংগটনে রুপলাভ করে। কমিউনিটি সংগটনগুলোর মধ্যে সর্বপ্রথম বিয়ানীবাজার সোসাইটিই ওজনপার্কের বুকে নিজস্ব ভবন কিনতে সক্ষম হয়। যার নাম ‘বিয়ানীবাজার ভবন’। নিউ ইয়র্কে সাংগটনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রবাসীদের জন্য গোরস্থান কেনার প্রতিকৃত বিয়ানীবাজার সোসাইটি। এখনো নিউ ইয়র্ক ও নিউ জার্সী মিলিয়ে যে কোন সংগটনের চেয়ে বিয়ানীবাজার সোসাইটির কবরের সংখ্যা বেশী। সংগটনের রয়েছে বিশাল ব্যাংক ব্যালেন্স। বিয়ানীবাজারবাসী এসবকে তাদের গৌরব বলে বিবেচনা করেন। এছাড়াও নব্বইয়ের দশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র আগমনে নানাকারণে তাঁকে প্রদত্ত একমাত্র সংবর্ধনা অনুষ্টান বিয়ানীবাজার সোসাইটির তত্বাবধানে অনুষ্টিত হয়েছিলো। যা বেগম খালেদা জিয়ার ইচ্ছাতেই বাস্তবায়িত হয়। বিয়ানীবাজার সোসাইটি দেশে বিয়ানীবাজার উপজেলার আর্থ সামাজিক কল্যানে নানারকম উদ্যোগ গ্রহন করছিলো একদা, যখন গোটা কমিউনিটি ঐক্যবদ্ধভাবে সংগটনের পেছনে ছিলো । ক্রমে নেতৃত্বের নেতিবাচক উচ্ছাসে এমন জৌলুসপূর্ণ সংগটনের কার্যক্রমে আজ ভাটার টান। যা মেনে নিতে প্রবাসীদের কষ্ট হচ্ছে। তাই প্রবাসীগন সংগটনের পুরাতন জৌলুস ফিরিয়ে আনতে আগ্রহী। সকলের অংশগ্রহনে ঐক্যবদ্ধ বিয়ানীবাজার সোসাইটিই হোক বিয়ানীবাজারবাসীর প্রাণকেন্দ্র - এ লক্ষ্যকে সম্মূখে রেখে আয়োজিত ইফতার মাহফিল ব্যাপকাংশে সফলতা লাভ করেছে বলে দৃশ্যমান। উপস্থিতির মধ্যে ব্যাপক ঊচ্ছাস ও অনুপ্রেরনা লক্ষ্য করা গেছে। সংগটনের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রুহুল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান।' ঐক্যবদ্ধ বিয়ানীবাজার সোসাইটিই হোক বিয়ানীবাজারবাসীর প্রাণকেন্দ্র' - এ লক্ষ্যকে সম্মূখে রেখে আয়োজিত ইফতার মাহফিল ব্যাপক সফলতা লাভ করেছে বলে প্রতিয়মান হয়েছে। উপস্থিতির মধ্যে ব্যাপক ঊচ্ছাস ও অনুপ্রেরনা লক্ষ্য করা গেছে। এছাড়াও সংগঠনের সাবেক সভাপতি মাষ্টার আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মাসুক খান, আজিজুর রহমান সাবু, আজিমুর রহমান বুরহান, ছানাওর আলী ছানু প্রমূখ উপস্থিত ছিলেন। মাহফিল শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং দোয়ায় সমগ্র মুসলিম উম্মার কল্যান কামনা করা হয়। ইফতার শেষে দেশে অবস্থানরত একজন ক্যান্সারাক্রান্ত ব্যক্তির চিকিৎসায় সহায়তা প্রদান করা হয়। এসবের মধ্যদিয়ে ক্রমে তারাবীর নামাজের সময় ঘনিয়ে আসতে থাকে। মাহফিলস্থল ঘিরে নেমে আসতে থাকে নিরবতা। সংযম, আনন্দ আর সৌহার্দ্যের মিলনমেলা ভাঙার সুর চতূর্দিকে রেখাপাত করে। কেউ একজন বলে উঠেন “ চলো যাই নামাজে, আবার দেখা হবে সামনের পিকনিকে”।