ঢাকা ২৫ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
ঢাকা ২৫ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে মানহানির অভিযোগে নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদন সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা, আকাশসীমায় সতর্কতা লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি

দফায় দফায় বোমা হামলায় কাঁপলো শ্রীলঙ্কা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৮:১৭ পিএম

দফায় দফায় বোমা হামলায় কাঁপলো শ্রীলঙ্কা
২১ এপ্রিল রবিবার খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনরত গির্জাগুলোয় সিরিজ বোমা হামলায় কাঁপল গোটা শ্রীলংকা। সকালে তিনটি হোটেল ও তিনটি গির্জায় ছয়টি বোমা বিস্ফোরণের পর বিকেলে আরেকটি হোটেলসহ দুটি স্থানে হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ২০৭ জন মানুষের প্রাণ ঝরেছে। যাদের মধ্যে ৩৫ জন বিদেশিও রয়েছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কিছু লোক, যাদের মধ্যে দুই বাংলাদেশিও আছেন।হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। প্রার্থনালয়গুলো যখন কাঁপছিল, সমান তালে হামলা হতে থাকে কলম্বোর অভিজাত কিংসবারি, সাংগ্রিলা এবং সিনামোন গ্র্যান্ড হোটেলে। এই হোটেলগুলোতে তখন বিপুলসংখ্যক বিদেশি নাগরিক ছিলেন। গোটা কলম্বোবাসী ঘটনার আকস্মিকতা কাটিয়ে না উঠতেই দেহিওয়ালা জেলার ওই হোটেলে এবং দেমাতাগোদা জেলার একটি স্থাপনায় ফের হামলা হয়। বার্তা সংস্থা এএফপি এবং সেন্ট সেবাস্টিন গির্জা কর্তৃপক্ষ হামলার পরের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, বোমা বিস্ফোরণে লন্ডভন্ড গির্জার ভেতরের জায়গা।মেঝেতে পড়ে আছে লাশ আর রক্তের ছোপ। উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের দমনের পর বেশ শান্তির জনপদ হয়ে ওঠে শ্রীলংকা। কিন্তু শেষমেশ এই বোমা হামলার পর আবার স্তম্ভিত হয়ে পড়লো দেশটি।। দেশটির প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন। ছবি: টুইটার থেকে সংগ্রহ