ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
রেমিটেন্স যোদ্ধাদের বার্তা দিলেন প্রবাসী মন্ত্রী নুর বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা

ত্যাগী কর্মিরাই আওয়ামী লীগের দুঃসময়ে ঝাঁপিয়ে পড়ে: মুক্তিযোদ্ধা কাজী আবুল বাশার

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০১:৫৬ পিএম

ত্যাগী কর্মিরাই আওয়ামী লীগের দুঃসময়ে ঝাঁপিয়ে পড়ে: মুক্তিযোদ্ধা কাজী আবুল বাশার

সুবিধাবাদীরা অতীতে ও ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে, কিন্তু বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকেরা আওয়ামী লীগের দুর্দিনে ঝাঁপিয়ে পড়ে রাজপথে। প্রকৃত ত্যাগী কর্মিদের জন্যই আওয়ামীলীগ বারবার ক্ষমতায় আসছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানেই দেশের উন্নয়ন। দুবাই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাশার এবং হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক শাহনেওয়াজ চৌধুরী মানিকের সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে দুবাই আওয়ামী লীগ এর সমংবর্ধনা সভায় এসব বলেছেন বক্তারা।

মঙ্গলবার দুবাইয়ের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাই আওয়ামীলীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের প্রতিষ্টাতা আহ্বায়ক আবু হেনা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মহীউদ্দিন ইকবাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মুনির, সহসভাপতি কাছা উদ্দিন কাছা, আবুধাবি আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক, দুবাই বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওয়াহেদুল মোস্তফা চৌধুরী, শারজাহ আওয়ামীলীগের আহ্বায়ক বচন মিয়া তালুকদার, শারজাহ আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, আজমান আওয়ামী লীগের সাবেক সভাপতি জহির, ছাতুয়া আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া ও সিদ্দীক আহমেদ।

অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সম্পাদক সোহরাব হোসেন। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন দুবাই আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মাসুক আহমেদ রুমেল, আব্দুর রহিম বাবুল, ফখরুজ্জামান জামান, শহিদুল হক সুহেল, আবু সারওয়ার তালুকদার, মসুদ আলী, দুবাই আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় ঘোষ, আতিকুর রহমান, কামরুল হাসান জুয়েল, সাদিকুর রহমান চুনু, আফজাল সাদেকিন আপলু, জামাল হোসেন ও জসিম উদ্দিন।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত দেশের জন্য সকল শহীদ দের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।