ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

ঢাকায় পুলিশের বাড়তি উপস্থিতি, ব্যাপক সতর্কতা-তল্লাশি

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম

ঢাকায় পুলিশের বাড়তি উপস্থিতি, ব্যাপক সতর্কতা-তল্লাশি

ঢাকার বিভিন্ন এলাকায় হঠাৎ করে পুলিশের অতিরিক্ত অবস্থান জনমনে কৌতূহল ও নানা প্রশ্ন সৃষ্টি করেছে। এটি কোনো বিশেষ নিরাপত্তা প্রস্তুতির অংশ কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ বলছে, এটি তাদের ‘নিয়মিত নিরাপত্তা মহড়ার’ আওতায় করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়তে দেখা যায়। রায়ট গিয়ার, হেলমেট, বডি আর্মারসহ তারা পূর্ণ সরঞ্জামে অবস্থান নেন।

এ সময় সড়কে সন্দেহ হলে পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা যায়। সন্দেহজনক যানবাহন থামিয়েও তল্লাশি চালিয়েছে পুলিশ।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকার এক থানার ওসি বলেন, “ডিএমপি হেডকোয়ার্টার থেকে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত আমাদের ডিসপ্লে করার নির্দেশনা রয়েছে। এটি সারা ঢাকাতে সব থানা এলাকাতেই চলছে, এরসঙ্গে অন্যকিছুর সম্পৃক্ততা নেই।”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “এটা আমাদের নিয়মিত নিরাপত্তা মহড়া; ফোর্স মোবিলাইজেশনের একটা অংশ, যা নিয়মিতই হয়ে থাকে।”

এটি কি কোনো নিরাপত্তা ঝুঁকির জন্য করা হয়েছে—এ প্রশ্নে তিনি জানান, “না, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, এটা আমাদের নিয়মিত নিরাপত্তা মহড়ার অংশ।”

ফার্মগেট এলাকায় পুলিশের তল্লাশির মুখে পড়া এক ব্যক্তি বলেন, “আমি মোটরসাইকেলে করে বেশকিছু বইসহ মহাখালীর দিকে যাচ্ছিলাম। এ সময় পুলিশ আমার মোটরসাইকেল থামিয়ে ব্যাগে কী আছে জিজ্ঞাসা করেছে এবং ব্যাগ খুলে বইগুলো দেখেছে।”

সাধারণত কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত ও অবস্থান নিতে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, তাকে ‘ফোর্স মোবিলাইজেশন’ বলা হয়। এতে রিজার্ভ ফোর্স সক্রিয় করা, জনবল প্রস্তুতি ও সরঞ্জাম মোতায়েন—সবই অন্তর্ভুক্ত থাকে।

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল করছে। ভারত থেকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সম্প্রতি জানিয়েছেন, ১৩ নভেম্বর তারা ‘লকডাউনের’ মতো কর্মসূচি পালন করবেন।

এই পরিস্থিতির সঙ্গে পুলিশের তৎপরতার কোনো সম্পর্ক আছে কিনা—এ প্রশ্নে কোনো পুলিশ সদস্য স্বীকারোক্তি দেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “নিয়মিত মিছিলসহ বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। সবকিছু মিলিয়ে নিয়মিত তৎপরতার অংশ হিসেবেই পুলিশের এই নিয়মিত তৎপরতা।”

শুক্রবার রাতে ধানমন্ডিতে মশাল মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ ঘটনায় মিছিল থেকে সুজিত রঞ্জন সরকার নামে একজনকে আটক করার কথা জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

এর কয়েক ঘণ্টা পর রাত পৌনে ১১টার দিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের সামনে একটি হাতবোমা বিস্ফোরণ ঘটে।

গির্জার ফটকের স্টিলের পাতে বোমাটি বিস্ফোরিত হয়, পরে ভেতর থেকে আরেকটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে পুলিশ।

শনিবার সকালে ওই চার্চ এলাকায় গিয়ে দেখা যায়, প্রধান ফটকের সামনে বেশ কয়েকজন পুলিশ দায়িত্ব পালন করছেন। চার্চের নিয়মিত কার্যক্রম চলছে এবং কোনো ‘সমস্যা নেই’ বলে জানিয়েছেন রমনা থানার এএসআই নাজমূল হুদা।

এই হামলা সম্পর্কে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “একটি মোটরসাইকেলে দুইজন এসে ককটেল দুইটি ছুড়ে মারে, এমন প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে। তবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

“তাদের শনাক্তের চেষ্টা চলছে, কী উদ্দেশ্যে এই হামলা, তাও খতিয়ে দেখা হচ্ছে।”