ঢাকা ২৭ মাঘ ১৪৩২, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৭ মাঘ ১৪৩২, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
ড. ইউনূসের সম্পদ বেড়েছে, দেড় বছর পর সম্পদের হিসাব দিলেন উপদেষ্টারা ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহবান প্রধান উপদেষ্টার যে কোনো সময় ‘সরে দাঁড়াতে’ চান ঢাবির উপাচার্য ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন না, জানালো ইসি সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থীর গুরুতর অভিযোগ কারাবন্দি অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন রটারডাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‌‘মাস্টার’ বিএনপির সময়ে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিলেন তারেক হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা

খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত ও নির্বাচন দাবি করেছেন মোকাব্বির

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯, ০৪:১৯ এএম

খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত ও নির্বাচন দাবি করেছেন মোকাব্বির
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যোগ দেওয়া গণফোরামের সদস্য মোকাব্বির খান নতুন করে সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। আজ বুধবার সংসদে যোগ দেওয়ার প্রথম দিনেই তিনি এই দাবি জানান। গণফোরাম ও এই সংগঠনের সভাপতি ড. কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যুক্তরাজ্য অভিবাসী মোকাব্বির খান বলেন, ‘আমি গণফোরামের পক্ষে দ্ব্যর্থহীন ভাষায় বলেতে চাই, ৩০ ডিসেম্বরের সাধারণ নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন আছে। প্রধানমন্ত্রীর কাছে সর্বপ্রথম দাবি জানাব, অবিলম্বে এমন একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে দলমত-নির্বিশেষে দেশের মানুষ নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’ মোকাব্বির বলেন, ‘গণফোরাম চার লাখ কোটি টাকা পাচার, ব্যাংকের টাকা তছরুপ হওয়া, নুসরাতকে পুড়িয়ে মারার মতো অপরাজনীতির বিপরীতে ঐক্যবোধ পুনরুদ্ধারের স্বপ্ন দেখে। আজ সময় এসেছে আত্মজিজ্ঞাসার। ৩০ ডিসেম্বরের মতো নির্বাচন কেন করা সম্ভব হলো, এর দায় কার কতটা, আমরা যে যার দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি কি না, রাষ্ট্রযন্ত্র কেন এতটা রুগ্‌ণ হতে পারল—এসব খতিয়ে দেখা দরকার।’ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোকাব্বির খান বলেন, ‘তাঁর চিকিৎসা না হওয়ায় দেশের সচেতন মানুষকে পীড়িত করছে। অবিলম্বে তাঁর চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলে আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুকন্যার মহানুভবতার প্রমাণ মেলবে। আমরা জানি বিরোধী রাজনীতিকদের বঙ্গবন্ধু গোপনে সাহায্য ও সহযোগিতা করতেন।’ সবশেষে মোকাব্বির তাঁর এলাকার নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াছ আলীর অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের দাবি জানান। মোকাব্বিরের এই বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা মৃদুস্বরে হইচই করেন।