ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
ঢাকা ২০ ফাল্গুন ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সর্বশেষ
খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা

কলম্বোয় সিরিজ বিস্ফোরণের ঘটনায় ১৫৬ জনের মৃত্যু

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৩:৫৭ পিএম

কলম্বোয় সিরিজ বিস্ফোরণের ঘটনায় ১৫৬ জনের মৃত্যু
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় তিনটি গির্জা এবং হোটেলে সিরিজ বিস্ফোরণের ঘটনায় সর্বশেষ ১৫৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। এ ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে প্রশাসনের আশঙ্কা। সকাল পৌনে ৯টা নাগাদ বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিস্ফোরণের পর এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী । শ্রীলঙ্কার জাতীয় হাসপাতালের পরিচালক অনিল জয়সিংহে জানান, ছয়টি বিস্ফোরণের ঘটনায় ১৫৬ জন নিহত হয়েছেন। রাজধানী কলম্বোতে ৪৯, রাজধানীর অদূরে অবস্থিত নিগোম্বোতে ৬২ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ বাট্টিকোলাতে ২৭ জন নিহত হয়েছেন। যে তিনটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেগুলো কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানে অবস্থিত। এসব গির্জায় ইস্টার সানডে উপলক্ষে অনুষ্ঠান চলছিল। তাছাড়া রাজধানীর সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারি নামক আরও তিনটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হোটেল তিনটি রাজধানী কলম্বোর কেন্দ্রস্থলে অবস্থিত। একটি সূত্রে জানা গিয়েছে শহরের অভিজাত তিনটি হোটেলই বেছে নেওয়া হয়েছিল। এছাড়া তিনটে গির্জার মধ্যে দুটি কলম্বো শহরের কিছুটা বাইরে। বিস্ফোরণের ধরন কী তা জানা যায়নি। সেন্ট সেবাস্টিয়ান গির্জার তরফে ফেসবুকে হামলার কথা বলা হয়েছে। জানা গিয়েছে প্রথম বিস্ফোরণটি হয় সেন্ট সেবাস্টিয়ন গির্জায়। তাদের তরফে গোটা ঘটনাটি ফেসবুকে জানানো হয়েছে। পরে অন্য জায়গা থেকেও বিস্ফোরণের খবর এসে পৌঁছেছে। গ্রান্ড হোটেল এবং আরেকটি হোটেলেও বিস্ফোরণ হয়। ধারাবাহিক বিস্ফোরণের পর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। অপরদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভয়াবহ এই বোমা বিস্ফোরণে৩৫ জন বিদেশী নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছে।