ঢাকা ২৯ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ১২ মে ২০২৬
ঢাকা ২৯ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ১২ মে ২০২৬
সর্বশেষ
সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল যুক্তরাজ্যে ঈদের ছুটির দাবিতে হোয়াইটচ্যাপেলে দিনব্যাপী ক্যাম্পেইন, ১১ মে আলতাব আলী পার্কে সমাবেশ কলকাতায় মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা : নেত্রকোণার সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের মোদী সুনামিতে ভেঙে পড়ল মমতার শক্ত রাজনৈতিক দুর্গ, নেপথ্যে পাঁচ কারণ ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি পশ্চিমবঙ্গে তৃণমূল হঠিয়ে আসছে বিজেপি? প্রাথমিক গণনায় এগিয়ে ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী লিমনের পর বৃষ্টির মরদেহ যেভাবে শনাক্ত করল ফ্লোরিডা পুলিশ ইরানের নতুন ১৪ দফা শান্তি প্রস্তাব, গ্রহণে ‘সন্দিহান’ ট্রাম্প ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ—জানালেন ট্রাম্প, ইরানের জন্য স্থলপথ খুলে দিল পাকিস্তান ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন, পরিবারকে ভিডিও কলে দেখালেন মরদেহ হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? নিউ ইয়র্কে মসজিদে মেয়ে শিশুকে নির্যাতনের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ইরানে আবার হামলা শুরু হতে পারে, ইতালি ও স্পেন থেকেও সেনা সরানোর আভাস ট্রাম্পের যুক্তরাজ্য বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন সংসদে জামায়াত-রাজাকার ইস্যুতে মুখ খুললেন বিএনপির মন্ত্রীরা ৭ মার্চের ভাষণ বাজানো ইমির জামিন, আইভীও জামিন পেলেন দুই হত্যা মামলায়

উৎকেন্দ্রিক সাংস্কৃতিক রাজনীতি ও কবি নজরুল

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩, ০৬:০০ এএম

উৎকেন্দ্রিক সাংস্কৃতিক রাজনীতি ও কবি নজরুল
মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলামের মহাপ্রয়াণ দিবস সমাগত। তাঁর অসংখ্য কবিতা ও গান তাঁকে অমর করে রেখেছে। ধূমকেতুর মতো বাংলা সাহিত্যাকাশে তাঁর আবির্ভাব ঘটেছিল। অনেকটা ধূমকেতুর মতো তিনি আবার আড়ালও হয়ে গেলেন! ১৮৯৯ সালের ২৪ মে, (১১জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) মঙ্গলবার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে যাঁর জন্ম, ২৯ আগস্ট,১৯৭৬ (১২ ভাদ্র, ১৩৮৩ বঙ্গাব্দ) রবিবার সদ্য স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকার পি জি হাসপাতাল (বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়)-এ তাঁর মহাপ্রয়াণ! কবি কাজী নজরুল ইসলাম-ই সম্ভবত বিশ্বের একমাত্র কবি, যিনি অন্তত তিনটি রাষ্ট্রের হয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন! প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ১৯১৬ সালে ব্রিটিশ সৈন্য বাহিনী বিপুলসংখ্যক ব্রিটিশ সৈন্য হারায়। ফলে, নতুন করে ভারতীয় যুবকদের নিযুক্তি দিতে তৎপর হয় ব্রিটিশ সরকার। কিশোর নজরুল ১৯১৭ সালে ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় শাখা ৪৯ ব্রিগেড রেজিমেন্টে যোগ দিয়ে অক্ষশক্তির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। যুদ্ধে বিজয় হাসিল হওয়ার পর ব্রিটিশ সরকার রেজিমেন্টটি ভেঙে দিলে নজরুলও স্বদেশে প্রত্যাবর্তন করেন। কিন্তু দেশে প্রত্যাবর্তন করে তিনি স্বস্তিতে ছিলেন না! ভারতবাসীর প্রতি ব্রিটিশ সরকারের বিভিন্ন দমন-পীড়নমূলক আচরণের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন! লিখে ফেললেন বাংলা সাহিত্যের অমর সৃষ্টি "বিদ্রোহী" কবিতা! ১৯২২ সালের ৬ জানুয়ারি কবিতাটি 'বিজলী' নামক পত্রিকায় প্রকাশিত হতে-ই টনক নড়ে গেল ব্রিটিশ সরকারের! পাঠকবর্গের হৃদয় আকৃষ্ট করে নিলেন সদ্য যুদ্ধফেরত তরুণ কবি কাজী নজরুল ইসলাম! ব্রিটিশ সরকারের পক্ষে যিনি নির্ধিধায় অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, সেই তিনি-ই এবার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কলম-যুদ্ধে অবতীর্ণ হলেন! ১৯২২-এর ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হল তাঁর আরেকটি বিখ্যাত কবিতা। "আনন্দময়ীর আগমনে"। তাঁর-ই সম্পাদিত পত্রিকা 'ধূমকেতু'র ১২শ সংখ্যায় কবিতাটি প্রকাশিত হয়। ব্রিটিশ সরকার তাঁর কলম নামক চাবুকের আঘাত সহ্য করতে না-পেরে তাঁকে জেলে পুরল! কিন্তু জেলে গিয়েও স্বস্তি দিলেন না ব্রিটিশ সরকারকে! কবিগুরুর একটি কবিতার প্যারোডি লিখলেন এভাবে, "তোমারি জেলে পালিছ ঠেলে,/ তুমি ধন্য ধন্য হে!/ আমার এ গান, তোমার-ই ধ্যান,/ তুমি ধন্য ধন্য হে।।/ রেখেছ সান্ত্রী পাহারা দোরে,/ আঁধার কক্ষে জামাই-আদরে,/ বেঁধেছ শিকল-প্রণয-ডোরে,/ তুমি ধন্য ধন্য হে।।" ব্রিটিশ সরকার কারাগারে তাঁর উপর অকথ্য অত্যাচার চালালেও তিনি তাঁর কলম বিক্রি করেননি! ব্রিটিশ সরকার তাঁকে জেলে পাঠিয়ে-ই ক্ষান্ত হয়নি! তাঁর সাতটি গ্রন্থ বাজেয়াপ্ত করেছিল! শুধু ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীতে এমন ঘটনা বিরল! তাঁর বাজেয়াপ্ত সাতটি গ্রন্থ হচ্ছে : যুগবাণী, বিষের বাঁশী, ভাঙার গান, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, প্রলয়-শিখা, চন্দ্রবিন্দু। 'আনন্দময়ীর আগমনে' কবিতার জন্য তিনি প্রথমবার এক বছরের জন্য দণ্ড ভোগ করেন! ১৯৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত! ১৯৪২ সালের ৯ জুলাই তিনি আক্রান্ত হন। কিন্তু তাঁর ব্রিটিশবিরোধী কবিতা ও গান পাকিস্তানি হায়নাদের কাঁপন ধরিয়ে দেয়! মুক্তিযোদ্ধারা তাঁর ভাঙার গান গেয়ে গেয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে মোকাবেলা করলেন অকুতোভয়! কবি নজরুলের সংগীত ও কবিতার সংখ্যা প্রায় চার হাজার। তন্মধ্যে সংগীত-ই তিন হাজারের অধিক। সাম্প্রতিককালে, এতদ্দেশে এক শ্রেণির উৎকেন্দ্রিক সাংস্কৃতিক রাজনীতি শুরু হয়েছে! রবীন্দ্রযুগের উজ্জ্বল নক্ষত্র কবি কাজী নজরুল ইসলামকে একশ্রেণির চেতনাজীবি কবি, সাংবাদিক, সংস্কৃতিকর্মী তাঁদের চেতনাবিরোধী বলে জ্ঞান করতে শুরু করেছেন! তাই, খ্যাতনামা গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের রচিত ও ভারতরত্ন ভূপেন হাজারিকার কণ্ঠে গাওয়া সেই বিখ্যাত গানটি সম্প্রীতির ঠেলায় বদলে গিয়ে হল: "হৃদয়ে রবীন্দ্রনাথ/ চেতনায় উনিশ" বলে! কী গর্হিত অপরাধ! গানের কলি থেকে, কবিতার পংক্তি থেকে শব্দ বাদ দিয়ে কোন বার্তাটি দেয়া হল? কবির শহর শিলচরের বেশকিছুসংখ্যক সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত মঞ্চের উদ্যোগে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। প্রতিটি, চিঠিতে, ব্যানারে, লিফলেটে এই বিকৃত পংক্তিগুলো উদ্ধৃত করা হয়ে থাকে! কেউ প্রতিবাদ করেছেন বলে শুনিনি! মূল গীতিকার লিখেছিলেন : "সবার হৃদয়ে রবীন্দ্রনাথ/চেতনাতে নজরুল"। এভাবে,'সম্প্রীতি'-র ঠেলায় কত কিছু-ই না বদলে গেল! ঐতিহাসিক স্থানের নাম, ঐতিহাসিক স্টেশনের নাম, ঐতিহ্যবাহী ভবনের নাম, ঐতিহাসিক উদ্যানের নাম! কত কী! চেতনাবাজরা আপসহীন কলমচি কবি কাজী নজরুল ইসলামকে চেতনার পরিপন্থী বলে গানের কলি থেকে তাঁর নাম বাদ দিয়েছেন! মানবতাবাদী, স্বাধীনতা সংগ্রামী, সাম্যবাদী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে গিয়ে গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা ও ভারতরত্ন ভূপেন হাজারিকার সুরারোপিত ও কণ্ঠ দেয়া উপর্যুক্ত গানটির বিকৃতির কথা মনে পড়ে গেল। তাই, প্রতিবাদটুকু থাক কালের সাক্ষী হিসেবে লেখক: কবি,গবেষক ও শিক্ষাবিদ । প্রকাশক, দৈনিক নববার্তা প্রসঙ্গ। করিমগঞ্জ। অসম। আরও পড়ুন- https://52banglatv.com/2022/07/33978/