ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ৫ ফাল্গুন ১৪৩২, বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
রেমিটেন্স যোদ্ধাদের বার্তা দিলেন প্রবাসী মন্ত্রী নুর বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখেছেন তারেক রহমান শেখ সেলিম পরিবারসংশ্লিষ্ট ৩ জন মন্ত্রী-এমপি কেমন হলো নতুন মন্ত্রিসভা? বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের মন্ত্রিসভায় নতুন মুখের প্রধান্য তারেক রহমান সংসদের নেতা, বিনাশুল্কের গাড়ি ও সরকারি প্লট ‘নেবেন না’ বিএনপির এমপিরা ষড়যন্ত্র ভেস্তে গেল, সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নেয়নি বিএনপি শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কে ‘বাধা’ হবে না সিইও-এর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে চারিটি কমিশনের হস্তক্ষেপ দাবি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা পারিবারিক কারণ দেখিয়ে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল ভোট–পরবর্তী সহিংসতা: দেশে ‘৭ মৃত্যু, আহত ৩৫০’ মঙ্গলবার এমপিদের কয়টি শপথ? মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি ওমরাহ শেষে সৌদি আরবের সড়কে প্রাণ গেল ৫ বাংলাদেশির আলহাজ বশির উদ্দিন আহমদ সাহেবের ইন্তেকালে দারুল হাদিস লাতিফিয়ার শোক প্রকাশ মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী: ইরানের সঙ্গে কী ঘটছে? নামাজের সঠিক সময়সূচি নিয়ে পনের বছরের গবেষণার ফল প্রকাশ প্রধানমন্ত্রীর হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন? বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা? এমপি ও মন্ত্রিসভার শপথ মঙ্গলবার, প্রতিবাদ কর্মসূচি দিল জামায়াত জোট দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান ৩ দিনের মধ্যে এমপিদের শপথ, পড়াবেন সিইসি সংসদ নির্বাচন ২০২৬ : নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ভোটের ফলাফল ‘পাল্টে দেওয়ার’ অভিযোগ ১১ দলীয় ঐক্যের আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানত হারালেন যারা

আজ বুধবার সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৭:১৬ এএম

আজ বুধবার সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা
সিলেটে বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরীর বাসায় পুলিশ অভিযান চালিয়ে নেতা-কর্মীদের আটক করা হয়। বিএনপির পক্ষ থেকে রাতে বলা হয়েছে, আগামীকাল বুধবার ঐক্যফ্রন্টের কর্মসূচি নিয়ে ওই বাসায় স্থানীয় বিএনপি বৈঠকে বসেছিল। আটক ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানিয়েছেন, আটক বাকি আটজন স্থানীয় বিএনপির নেতা-কর্মী। সিলেট মহানগর বিএনপির এক নেতা জানিয়েছেন, ঐক্যফ্রন্টের সমাবেশ সফল করতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ছাত্রদল, যুবলদলসহ বিএনপির প্রায় ১৫ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার জানিয়েছেন, পুলিশ বিএনপির কোনো নেতার বাসায় অভিযান চালায়নি। এ তথ্যটি সঠিক নয়। এমনকি পুলিশ কাউকে আটকও করেনি। তবে নগরের সোবহানীঘাট ও আশপাশ এলাকা থেকে সন্দেহভাজনভাবে চলাচলকালে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এরা বিএনপি করে কি না তাও জানি না। এদিকে বুধবারের কর্মসূচি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলেই জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় কয়েজন নেতা সিলেটে পৌছেন। তাঁদের মধ্য ড. কামাল হোসেন, সুলতান মনসুর, ডা. জাফরুল্লাহ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ রয়েছেন। এর মধ্যে গতরাত আটটার দিকে সুলতান মনসুরকে নিয়ে শাহ জালাল (রহ.) মাজার জিয়ারত করেন ড. কামাল হোসেন। এ সময় সেখানে বিএনপির নেতা-কর্মীসহ ঐক্যফ্রন্টের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।