ঢাকা ৬ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
ঢাকা ৬ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
সর্বশেষ
কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা টাওয়ার হ্যামলেটসে ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে যৌথ উদ্যোগ খরা ও তাপপ্রবাহে যুক্তরাজ্যজুড়ে নোংরা রাস্তা, পানি সংকট তীব্র হচ্ছে মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ ২ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৭:১৭ এএম

কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা

কুয়েতে ভিজিট ভিসা থেকে রেসিডেন্সি বা ওয়ার্ক পারমিটে রূপান্তরের সুযোগ নিয়ে প্রতারণার আশঙ্কায় প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভিজিট ভিসা থেকে সরাসরি রেসিডেন্সি পারমিটে রূপান্তরের সুযোগ সব দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত নয়। নির্দিষ্ট কিছু শর্ত এবং কর্মদক্ষতা ও উচ্চতর ডিগ্রিধারীরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন।

ভিজিট ভিসা পরিবর্তন নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তি

১৫০ দিনার ফি দিয়ে ভিজিট থেকে কাজের ভিসায় স্থানান্তরের খবর স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সোস্যাল মিডিয়াতে ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ার ফলে বাংলাদেশ, ভারত, নেপালসহ বিভিন্ন দেশের প্রচুর সংখ্যক প্রবাসী ভিজিট ভিসার আবেদন জমা পড়ে। আবেদনে তথ্য পরিপূর্ণতা না থাকায় বেশিরভাগ আবেদন বাতিল করে দেওয়া হয়।

কুয়েতে অবস্থানরত ও কুয়েতে আসতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য এ বিষয়ে একটি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের ভিজিট ভিসায় এসে উচ্চশিক্ষাগত যোগ্যতা কিংবা বিশেষ কারিগরি দক্ষতা রয়েছে—এমন ব্যক্তিদের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে সুযোগ দেওয়া হতে পারে।

নির্দিষ্ট প্রক্রিয়ায় ওয়ার্ক পারমিটের সুযোগ

এছাড়া কোনো ব্যক্তি কাজের ভিসায় কুয়েতে এসে রেসিডেন্সি প্রক্রিয়া শুরু করার পর জরুরি প্রয়োজনে নিজ দেশে গেলে এবং এক মাসের মধ্যে বিজনেস ভিজিট ভিসায় কুয়েতে ফিরে এলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ওয়ার্ক পারমিট সম্পন্ন করার সুযোগ থাকতে পারে।

ফ্যামিলি ভিসা পরিবর্তনেও বিশেষ শর্ত

ফ্যামিলি ভিসার ক্ষেত্রেও রয়েছে বিশেষ শর্ত। আবেদনকারীর মাসিক বেতন কমপক্ষে ৮০০ কুয়েতি দিনার হতে হবে। নির্দিষ্ট শর্তে স্ত্রী, ১৮ বছরের কম বয়সী ছেলে এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত মেয়ের ক্ষেত্রে ভিজিট ভিসা পরিবর্তনের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রত্যেকের জন্য ১৫০ কুয়েতি দিনার ভিসা পরিবর্তন ফি, স্বাস্থ্যবীমা ও রেসিডেন্সি স্ট্যাম্পের নির্ধারিত খরচ দিতে হবে।

তবে দূতাবাস স্পষ্ট করেছে—ভিজিট ভিসা পরিবর্তন করে ওয়ার্ক পারমিট পাওয়ার এই সুবিধা সব দেশ বা সব জাতীয়তার নাগরিকের জন্য একইভাবে প্রযোজ্য নয়। কুয়েতের শ্রমবাজারের চাহিদা এবং রেসিডেন্সি অ্যাফেয়ার্সের মহাপরিচালকের সিদ্ধান্তের ভিত্তিতেই এ ধরনের অনুমোদন দেওয়া হবে।

তাই ভিজিট ভিসাকে রেসিডেন্সি বা ওয়ার্ক পারমিটে পরিবর্তনের নামে কেউ যদি নিশ্চিতভাবে ভিসা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে অর্থ দাবি করে, তাহলে যাচাই ছাড়া টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।