ঢাকা ২৯ ভাদ্র ১৪৩৩, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৯ ভাদ্র ১৪৩৩, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট, উত্থাপনের সুযোগ না দিয়েই খারিজ মেটারনিটি ক্লিনিকের কার্যক্রম ও ফান্ডরেইজিং নিয়ে রুকন ফাউন্ডেশনের সভা যুক্তরাজ্যের সেকেন্ডমেন্ট ওয়ার্কার ভিসা: কারা পাবেন, কীভাবে আবেদন সেপ্টেম্বরে আবারও গরমের দাপট, সোমবার লন্ডনে ২৫ ডিগ্রি যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির শূন্যপদ নেমেছে এক দশকের সর্বনিম্নে লন্ডনের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেও ১০০ আবেদনে চাকরি নেই ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি কোলা বাড়বে ৩.৫% রিফর্ম ইউকেকে রেকর্ড ৩৬০ কোটি টাকার অনুদান ক্রিপ্টো ধনকুবেরের এবার সরাসরি আরব আমিরাতে গিয়ে চাকরি খোঁজার সুযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৩২ জনকে গ্রেপ্তারের দাবি পুলিশের ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা বিবিসিসিআইয়ের যুক্তরাজ্যে তরুণদের জন্য নতুন কর্মঅভিজ্ঞতা প্রকল্প 'ওপেনিং শিফট' চালু যুক্তরাজ্য-ফ্রান্স আশ্রয় চুক্তি: শত শত আশ্রয়প্রার্থীর হদিস নেই, শঙ্কায় শিশুরাও পর্যটন কর নিয়ে যুক্তরাজ্যে ভীতি, প্রমাণ বলছে ভিন্ন কথা ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৫ মিনিট করতালি: কী আছে এই এআই-হত্যা প্রামাণ্যচিত্র ‘নাজা’য়! ইংল্যান্ডের হাসপাতালে অপেক্ষমাণ তালিকা ৯ মাসের মধ্যে সর্বোচ্চ BFF সুপার কাপ ২০২৬: ১৩ সেপ্টেম্বর মাঠে নামছে ১৬ দল, গ্রুপ বিন্যাস চূড়ান্ত যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, YES প্রোগ্রামের বিস্তারিত প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগ ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম

লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু

লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে চরম মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা। টানা নয় দিন সাগরে ভেসে থাকার পর উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, খাবার পানির অভাবে চোখের সামনেই অন্তত ১১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

গত সোমবার ( আগস্ট) রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা লিবিয়ার তাবারুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশে রওনা দেয়। নৌকাটিতে থাকা যাত্রীদের মধ্যে ৩৮ জনই ছিলেন বাংলাদেশি।

জানা গেছে, যাত্রা শুরুর কিছুক্ষণ পরই নৌকাটি ঝড়ের কবলে পড়লে সঙ্গে থাকা খাবার পানির সব মজুত সাগরে ভেসে যায়। রসদ ছাড়াই বিপজ্জনক যাত্রা অব্যাহত রেখে গ্রিসের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সময় দালাল চক্র বা কোনো উদ্ধারকারী সংস্থা এগিয়ে না আসায় নৌকাটি সাগরে ভাসতে থাকে।

নয় দিনের ভয়াবহ বর্ণনা

টানা নয় দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাসিন্দা আব্দুল করিম। তার ভাষ্য অনুযায়ী, খাবার বা পানি কিছুই না থাকায় অনাহারে চোখের সামনেই নয়জন বাংলাদেশির মৃত্যু হয়। মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়ানোয় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন যাত্রীরা। পরে আরও দুজনের মৃত্যু হয়। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকায় জীবিতদের শরীরেও পচন ধরেছে বলে জানান তিনি।

যেভাবে উদ্ধার

বাতাসের স্রোতে নৌকাটি মিসরের মারসা মাতরুহ উপকূলের কাছে পৌঁছালে স্থানীয় নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। মোট ৩০ জন উদ্ধার হওয়া ব্যক্তির মধ্যে ১৮ জন বাংলাদেশির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীরা আকুতি জানিয়ে দেশে ফিরে আসার আবেদন করেছেন।

মিসরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতদের চিকিৎসার বিষয়ে মারসা মাতরুহ হাসপাতালের চিকিৎসক ডা. শরিফ এবং স্থানীয় পুলিশ কর্মকর্তা বাদরানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। উদ্ধারকৃতদের পরিচয় জাতীয়তা পুরোপুরি নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।