ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সর্বশেষ
মমতাজ ৩ মামলায় জামিন পেলেন যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত - পেশাগত পরিচয় কী? বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান: 'নিজেদের সীমা জানো' যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ মেধা শিকারে কানাডা: ১.৭ বিলিয়ন ডলারের রেকর্ড কর্মসূচি ঘোষণা সৌদিতে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ? ৩০ জুনই শেষ সুযোগ অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়েসহ স্বজনদের নাম, পিএস বরখাস্ত যুক্তরাজ্যে খরচের আগুনে পুড়ছে মধ্যবিত্ত জীবন ভিসা জালিয়াতির ফাঁদে পা দেবেন না, বাংলাদেশিদের সতর্ক করল ব্রিটিশ হাইকমিশন সিলেটে নতুন ডিসি রেজা হাসান বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা এখন হ্যারি কেইন পানামাকে হারিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড, রানার্সআপ ক্রোয়েশিয়া আবুধাবি-ঢাকা রুটে ইতিহাদের আবারও যাত্রা শুরু বিদ্যুৎ-গ্যাস বিল শূন্য - ১০ বছর! যুক্তরাজ্যে অক্টোপাস এনার্জির অবিশ্বাস্য অফার কানাডায় সিলেটি কমিউনিটিকে নিয়ে আত্মপ্রকাশ করল শাহজালাল অ্যাসোসিয়েশন অব টরেন্টো যুক্তরাজ্যে শরণার্থী স্পনসরশিপ ভিসা চালুর ঘোষণা, আবেদন শুরু এ বছরেই যুদ্ধবিরতির মধ্যেই  ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে যুক্তরাজ্যের ছোট গ্রামে ১,২৫০ আশ্রয়প্রার্থী রাখার সিদ্ধান্ত: সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাসিন্দারা ব্রিটিশ ইতিহাসে প্রথম: রাজা চার্লস প্রকাশ করলেন কত কোটি পাউন্ড কর দিলেন ১০ বছরের ILR-এর বিপক্ষে হাউস অব লর্ডস কমিটি, বর্তমান ভিসাধারীদের সুরক্ষার আহ্বান হামে মৃত্যু ৭০০ ছাড়াল ফিফায় ব্রাজিলের অভিযোগ: মেসির গোল টিকলে ভিনিসিয়ুসের কেন নয়? ঘরে বসেই সহজে ই-ভিসা (eVisa) করার ধাপসমূহ শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, সপ্তাহান্তে শীতল আবহাওয়ার সম্ভাবনা তাপপ্রবাহ ও চরম আবহাওয়ায় যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, ইউরোপ জুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য দুঃসংবাদ: যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন বিল তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে?

সৌদিতে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ? ৩০ জুনই শেষ সুযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০২:৩৯ পিএম

সৌদিতে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ? ৩০ জুনই শেষ সুযোগ

সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন কিওয়া প্ল্যাটফর্ম। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী কর্মীদের বৈধতা নবায়নের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এই সময়ের মধ্যে নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করতে পারবেন।

কিওয়া জানিয়েছে, আগামী জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যে সময় কাজ করানো হয়েছে সেই সময়ের সব বকেয়া আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

ইকামার মেয়াদ ১৮০ দিনের বেশি থাকলে ব্যতিক্রম

তবে একটি বিশেষ ব্যতিক্রমের কথাও জানানো হয়েছে। কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও তার ইকামার (বাসস্থান অনুমতি) মেয়াদ যদি কমপক্ষে ১৮০ দিন বৈধ থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন সম্ভব না হলেও তাকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।

তবে ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা এড়াতে নিয়োগকর্তাকে একসঙ্গে ইকামা ওয়ার্ক পারমিট দুটিই নবায়ন করতে হবে।

নিয়োগকর্তাদের প্রতি আহ্বান

কিওয়া আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মী তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ বা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন, তাদের নামও স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাতিল হয়ে যাবে। ক্ষেত্রেও বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজে রাখার সময়ের সব বকেয়া ফি আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

তাই বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ করে সংশ্লিষ্ট কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে আইনগত জটিলতা অতিরিক্ত আর্থিক দায় এড়াতে নির্ধারিত সময়সীমার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে কিওয়া প্ল্যাটফর্ম।

সূত্র: কিওয়া প্ল্যাটফর্ম, সৌদি আরব