ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬
ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই  ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা রোমে বাংলাদেশি পরিবারের ৩ জন খুন, বাঁচলেন বড় ছেলে যুক্তরাজ্যের ছোট গ্রামে ১,২৫০ আশ্রয়প্রার্থী রাখার সিদ্ধান্ত: সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাসিন্দারা ব্রিটিশ ইতিহাসে প্রথম: রাজা চার্লস প্রকাশ করলেন কত কোটি পাউন্ড কর দিলেন ১০ বছরের ILR-এর বিপক্ষে হাউস অব লর্ডস কমিটি, বর্তমান ভিসাধারীদের সুরক্ষার আহ্বান হামে মৃত্যু ৭০০ ছাড়াল ফিফায় ব্রাজিলের অভিযোগ: মেসির গোল টিকলে ভিনিসিয়ুসের কেন নয়? ঘরে বসেই সহজে ই-ভিসা (eVisa) করার ধাপসমূহ শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, সপ্তাহান্তে শীতল আবহাওয়ার সম্ভাবনা তাপপ্রবাহ ও চরম আবহাওয়ায় যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, ইউরোপ জুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য দুঃসংবাদ: যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন বিল তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী?

যুদ্ধবিরতির মধ্যেই  ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১২:২৬ পিএম

যুদ্ধবিরতির মধ্যেই  ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা

হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার জেরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘বোকামিপূর্ণভাবে লঙ্ঘনের’ অভিযোগ তোলার একদিন পর শুক্রবার (২৬ জুন) এসব হামলা চালানো হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। ওই হামলার কারণে অঞ্চলটিতে আটকে থাকা হাজারো নাবিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনাও স্থগিত হয়ে যায়।

তবে ইরান দাবি করেছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় অনুমোদনহীন রুট ব্যবহার করায় ওই জাহাজে হামলা চালানো হয়েছে।

CENTCOM এক বিবৃতিতে বলেছে, বাণিজ্যিক জাহাজে ইরানি বাহিনীর ‘অযৌক্তিক আগ্রাসন’ যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে। বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলে যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) যুক্তরাষ্ট্রকে ‘চুক্তিভঙ্গকারী’ আখ্যা দিয়েছে। তাদের দাবি, জাহাজ চলাচলের অজুহাতে ইরানের উপকূলে বিমান হামলা চালানো হয়েছে। IRGC আরও জানিয়েছে, এর জবাবে তারা অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

IRGC সতর্ক করে বলেছে, একই ধরনের হামলা আবার হলে তাদের প্রতিক্রিয়া আরও কঠোর হবে।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায় এবং সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহও ব্যাহত হয়।

গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফা সমঝোতা স্মারকের মাধ্যমে সংঘাত বন্ধে সম্মত হয়। ওই সমঝোতায় ৬০ দিনের জন্য বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও বিনা খরচে চলাচল নিশ্চিত করতে ইরান ‘সর্বোচ্চ চেষ্টা’ করবে বলেও উল্লেখ ছিল।

মার্কিন পাল্টা হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে ইরানের কোনো আপত্তি থাকলে তারা আলোচনায় আসতে পারে। তবে সহিংসতার জবাব সহিংসতাতেই দেওয়া হবে।

অপরদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি অভিযোগ করেন, আলোচনা চলাকালেই আবারও ইরানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তার ভাষায়, যুদ্ধবিরতির এই বেপরোয়া লঙ্ঘনের পরিণতি যুক্তরাষ্ট্রকেই ভোগ করতে হবে।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বৃহস্পতিবারের হামলার বিষয়টি তার পছন্দ হয়নি। তবে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেবে বা যুদ্ধবিরতি এখনও বহাল আছে কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি।

এদিকে বৃহস্পতিবার হামলার শিকার হওয়া কার্গো জাহাজটির নাম এভার লাভলি। সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি ওমানের দাহিত বন্দরের দক্ষিণ-পূর্বে প্রায় ৭ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির মালিকপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিকভাবে সুপারিশ করা রুটেই চলছিল জাহাজটি। হামলায় জাহাজের সব নাবিক নিরাপদ আছেন এবং মালামালেরও কোনো ক্ষতি হয়নি।

এই ঘটনার পর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO) হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে।