ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬
ঢাকা ১৩ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২৭ জুন ২০২৬
সর্বশেষ
ব্রিটিশ ইতিহাসে প্রথম: রাজা চার্লস প্রকাশ করলেন কত কোটি পাউন্ড কর দিলেন ১০ বছরের ILR-এর বিপক্ষে হাউস অব লর্ডস কমিটি, বর্তমান ভিসাধারীদের সুরক্ষার আহ্বান হামে মৃত্যু ৭০০ ছাড়াল ফিফায় ব্রাজিলের অভিযোগ: মেসির গোল টিকলে ভিনিসিয়ুসের কেন নয়? শুক্রবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ, সপ্তাহান্তে শীতল আবহাওয়ার সম্ভাবনা তাপপ্রবাহ ও চরম আবহাওয়ায় যুক্তরাজ্যে খাদ্য নিরাপত্তা হুমকিতে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে জুনের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, ইউরোপ জুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য দুঃসংবাদ: যুক্তরাজ্যে আসছে কঠোর অভিবাসন বিল তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাজ্যের সামাজিক ও কর্মজীবন দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কি কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে? মাঠেই কাঁদলেন নেইমার, হাসল ব্রাজিল রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন

রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৩:১৫ পিএম

রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব

ইতালির রাজধানী রোমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং বিদেশিদের সামনে তুলে ধরার লক্ষ্যে তোসকোলানা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও আয়োজিত এই উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শোভাযাত্রা ও উদ্বোধন

অনুষ্ঠানের শুরুতে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। এতে সমিতির নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় ইতালীয় নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সবার উপস্থিতিতে উৎসবস্থল যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। প্রবাসীদের মিলনমেলায় রূপ নেয় পুরো অনুষ্ঠানস্থল।

আলোচনা সভা

সংগঠনের সভাপতি জাহিদ হাসান খোকনের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাংলা ভাষা, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে পরিচিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় বর্ষবরণ ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহীন, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম মাদবর, মিয়া কাউসার, বাবু ঢালী, মোশাররফ হোসেন মামুন, তারেক হোসেন, মনির হোসেন, শাহজাহান পাটওয়ারি, শেখ খোকন, আব্দুস সাত্তার, দেলোয়ার হোসেন, সোহরাব সরকার, আলমগীর হোসেন, সুজন হাওলাদার, মো. শাহজাহান কর্নেল, উদ্দিন রাজু, রাশেদ খান, মেলার সম্মানয়ক খন্দকার নাসির উদ্দিন, নয়না আহমেদ, সঙ্গীতা ইসলাম সানজিদাসহ অন্যান্য সদস্যরা।

সাংস্কৃতিক আয়োজন ও আকর্ষণ

বৈশাখী উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ, গান, কবিতা আবৃত্তি ও লোকজ পরিবেশনার মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। পাশাপাশি ছিল বাংলা ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোসহ বিভিন্ন দেশীয় ঐতিহ্যের প্রদর্শনী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।