ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
ঢাকা ১১ শ্রাবণ ১৪৩৩, রোববার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক? ১ কোটির বেশি গ্রাহকের জন্য হোসপাইপ নিষেধাজ্ঞা ঘোষণা টেমস ওয়াটারের HMRC থেকে জরুরি সতর্কবার্তা: চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে, ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে সিদ্ধান্ত ইতালিতে হিলাল কমিটির নতুন নেতৃত্ব

২০ জুন বিশ্ব শরণার্থী দিবস পালন করবে ফ্রান্স

প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৪:৪৯ পিএম

২০ জুন বিশ্ব শরণার্থী দিবস পালন করবে ফ্রান্স
যিনি নিজ ভূমি ছেড়ে অথবা আশ্রয়ের সন্ধানে অন্য দেশে অস্থায়ীভাবে অবস্থান করতে বাধ্য হন যিনি, তিনিই শরনার্থী। জাতিগত সহিংসতা, ধর্মীয় উগ্রতা, জাতীয়তাবোধ, রাজনৈতিক আদর্শগত সংঘাত প্রভৃতি কারনেই প্রতিবছর বাড়ছে শরনার্থীদের দীর্ঘ লাইন সারা বিশ্বে। শরনার্থীদের প্রতি সম্মান প্রদর্শন করেই ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে শরনার্থী দিবস হিসেবে পালন করার অনুমোদন লাভ করে। এবং সেই অনুমোদনের পর ২০০১ সাল থেকেই জুন মাসের প্রতি ২০ তারিখ এ দিবসটি পালন করা হচ্ছে বিশ্বব্যাপী।ইতিপূর্বে ২০০০ সাল পর্যন্ত আফ্রিকান শরণার্থী দিবস নামে একটি দিবস বিভিন্ন দেশে পালিত হয়ে আসছিলো।শরণার্থীদের অমানবিক জীবনাচার আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক  দৃষ্ঠি কাড়তে প্রতি বছর ২০ জুন বিশ্বজুড়ে এ দিনটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে শরণার্থী সংকট সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য আইফেল টাওয়ারের পাদদেশে ২০০০ ফুট দীর্ঘ বিশাল প্রতীকী চিত্র এঁকেছেন চিত্রশিল্পী গিয়োম লোগ্রোসে সায়ফ । বিস্ময়কর এ গ্রাফিতিটি প্যারিসের চ্যাম্পস দে মারস এ ঘাসের ওপর চক, কাঠ কয়লা ও রং দিয়ে বিশেষভাবে আঁকা। এ চিএটি আইফেল টাওয়ারের ওপর থেকে স্পষ্ট ভাবে দেখা যায়। শনিবার প্যারিসের মেয়র আনা হিদালগো এই বিশাল চিত্রশিল্পের উদ্বোধন করেন । চিত্রে দেখানো হ্যান্ডশেকটি ভূমধ্যসাগরে অসহায় ও বিপন্ন শরণার্থীদের উদ্ধারের প্রতীক এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপগামী অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়া দেশগুলোর সরকার ও অভিবাসী বিরোধী কট্টরপন্থী নেতাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চিত্র । উল্লেখ্য যে,আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাত বা নিপীড়নের কারণে ৬ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ শরণার্থী কিংবা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যূত।এই সংখ্যা বিশ্বের ২০তম বৃহৎ দেশের জনসংখ্যার সমান।পরিসংক্যান বলছে,গত বছর প্রতি দুই সেকেন্ডে একজন করে বাস্তুচ্যূত হয়েছে।এদের অধিকাংশই অধিকাংশই দরিদ্রতম দেশগুলোয়।