ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ পাঁচ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম

গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ পাঁচ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, ক্রিট দ্বীপের দক্ষিণাঞ্চলে একটি মাছ ধরার নৌকা থেকে আনুমানিক ৫৪০ জন আশ্রয়প্রার্থীকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৯ ডিসেম্বর) তল্লাশি অভিযানের সময় গাভদোস দ্বীপ থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে তাদের অবস্থান শনাক্ত করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

কোস্টগার্ডের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, উদ্ধার হওয়া আশ্রয়প্রার্থীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিসর, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের নাগরিক রয়েছেন।

মুখপাত্র আরও জানান, উদ্ধারকৃতদের ক্রিটের রেথিমনো শহরে নেওয়া হয়েছে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর আশ্রয় আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। নৌকাটি কোথা থেকে যাত্রা শুরু করেছিল, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে বৃহস্পতিবার পৃথক এক ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স গাভদোস উপকূলে বিপদে পড়া দুটি নৌকা থেকে ৬৫ জন পুরুষ ও পাঁচজন নারী আশ্রয়প্রার্থীকে উদ্ধার করে বলে গ্রিক কোস্টগার্ড জানিয়েছে।

২০১৫ ও ২০১৬ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মানুষ ইউরোপে প্রবেশ করেন। তাঁদের একটি বড় অংশ গ্রিস হয়ে ইউরোপে ঢুকেছিলেন। অধিকাংশ আশ্রয়প্রার্থী জার্মানিতে আশ্রয় পান। সমুদ্রপথে ইউরোপে যাত্রাকারী এসব মানুষের অনেকেই লিবিয়া থেকে রওনা দিতেন।

আগামী জুন মাসে ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এই চুক্তির আওতায় গ্রিস, সাইপ্রাস, স্পেন ও ইতালি অভিবাসনজনিত চাপ মোকাবিলায় সহায়তা পাবে।

তবে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস সম্প্রতি বলেছেন, নতুন চুক্তির অধীনে যেসব আশ্রয়প্রার্থীর নিরাপত্তাসংক্রান্ত দাবি প্রত্যাখ্যাত হবে, তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্ব পাবে।

বিভিন্ন মানবাধিকার সংগঠন এই চুক্তির সমালোচনা করেছে। তারা সতর্ক করে বলেছে, চুক্তিটি আশ্রয়প্রার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এর ফলে তাদের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।