করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ইতালিতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক দফা বাড়িয়ে ৩০ জুলাই পর্যন্ত করা হয়েছে।
গত এপ্রিলের শেষে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি। এটি কার্যকর ছিল গত ৩০ মে পর্যন্ত। এর পর ওইদিনই আবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ২১ জুন পর্যন্ত করা হয়। গত ১৯ জুন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও এক দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৩০ জুলাই পর্যন্ত করেছে।
এর আগে গত বছরের জুলাইয়ে ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।
-
গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ পাঁচ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার
-
ইতালিতে ৫৪ লাখ বিদেশি নাগরিক, বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে
-
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
-
বাংলাদেশি অভিবাসীদের পক্ষে ইইউ আদালতের রায়, ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী
-
৪৯ আরোহীর রুশ বিমান আগুনে পুড়ে ধ্বংস, শনাক্ত ধ্বংসাবশেষ