ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

বিএনপি’র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
তারেক রহমান

১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার কাঠামো কেমন হবে এবং সেখানে কারা স্থান পেতে পারেন—এ নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

নতুন মন্ত্রিসভায় তরুণ নেতাদের উপস্থিতি কতটা থাকবে এবং সমমনা দলগুলোর প্রতিনিধিত্ব রাখা হবে কি না—এসব প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও জল্পনা চলছে। এমনকি সম্ভাব্য মন্ত্রী হিসেবে বিবেচিত কয়েকজন বিজয়ীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণাও চোখে পড়ছে।

যদিও বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার আকার ও রূপরেখা জানায়নি, তবে বিবিসি বাংলার তথ্যমতে, তারেক রহমানের প্রথম মন্ত্রিসভা বা সরকারের আকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের তুলনায় ‘অনেকটাই ছোট’ হতে যাচ্ছে।

এ জন্য গঠন ও আকৃতিতে পরিবর্তন এনে মন্ত্রণালয়ের সংখ্যা ৩০-এর নিচে নামিয়ে আনার কথা ভাবছে দলটি। বিএনপির মতে, এতে সরকারের ‘কাজ যেমন সহজ হবে’, তেমনি ‘স্বচ্ছতা ও জবাবদিহীতা’ নিশ্চিত করাও সহজ হবে। নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত করেছে বিবিসি বাংলা।

নাম প্রকাশ না করার শর্তে কথা বলা নেতারা জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণের মিশেল। নিজেদের বাইরে ভোটে জয় পাওয়া সমমনা দলগুলোর মধ্য থেকেও কয়েকজন নেতা মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। পাশাপাশি নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।


তিন ডজন মন্ত্রী–প্রতিমন্ত্রী

এবারের নির্বাচনে জয়ী এমপিদের ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার কথা রয়েছে। সেদিন সকাল ১০টায় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন—অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

একইদিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ–সহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও ঢাকায় নিযুক্ত কূটনীতিকরাও উপস্থিত থাকবেন।

প্রথমবার প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমান মন্ত্রিসভার আকার ছোট রাখতেই আগ্রহী। বর্তমানে সরকারের ৪৩টি মন্ত্রণালয় কমিয়ে ৩০-এর নিচে আনার পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে বিভক্ত করা কিছু মন্ত্রণালয় আগের অবস্থায় ফিরিয়ে আনার কথাও ভাবা হচ্ছে। একই খাতভিত্তিক মন্ত্রণালয় একীভূত করার অংশ হিসেবে সড়ক পরিবহন ও রেল এক মন্ত্রণালয়ের আওতায় আনার সম্ভাবনার কথাও জানা যাচ্ছে।

সিনিয়র নেতাদের ধারণা, নতুন মন্ত্রিসভায় প্রায় দুই ডজন পূর্ণমন্ত্রী এবং এক ডজন উপমন্ত্রী–প্রতিমন্ত্রী থাকতে পারে। অভিজ্ঞ ও তুলনামূলক কম বিতর্কিত নেতারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, আর মেধাবী কিন্তু কম অভিজ্ঞ তরুণরা উপমন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।


আলোচনায় থাকা নামগুলো

সিনিয়র নেতারা:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজ উদ্দিন আহমদ, মির্জা আব্বাস, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু

নারী নেত্রীদের মধ্যে:
সেলিমা রহমান এবং শামা ওবায়েদ (ফরিদপুর–২ থেকে বিজয়ী)।

তরুণ নেতারা:
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, ইশরাক হোসেন

মিত্র দল থেকে:
ববি হাজ্জাজ, শাহাদাত হোসেন সেলিম; পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে আন্দালিভ রহমান পার্থ, জোনায়েদ সাকিনুরুল হক নুর—তিনজনই ডাক পেতে পারেন।

মন্ত্রিসভায় না থাকা কিছু সিনিয়র নেতা প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে যেতে পারেন। সে ক্ষেত্রে নজরুল ইসলাম খান–কে তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা করা হতে পারে।

শেষ পর্যন্ত কারা মন্ত্রিসভায় থাকছেন এবং কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—তা মঙ্গলবারের শপথ অনুষ্ঠানের পরই পরিষ্কার হবে।