ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সর্বশেষ
রেললাইনের তাপমাত্রা ৬০ ডিগ্রি ছুঁতে পারে, সতর্ক করল যুক্তরাজ্যের নেটওয়ার্ক রেল কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাতে কর বসাচ্ছে সরকার ‘আই অ্যাম ব্যাক’ জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর, মেসি প্রসঙ্গে প্রশ্নে বিরক্ত গেগেনপ্রেসিং: আধুনিক ফুটবলের এক অপ্রতিরোধ্য কৌশল ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপপ্রবাহ: পরিবারের গাড়িতে দুই শিশুর মৃত্যু ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য’-সিলেট ছাড়ার আগে ডিসি সারওয়ার আলম লন্ডনে ৪০ ডিগ্রি তাপদাহ: কর্মক্ষেত্রে আপনার অধিকার জানুন, সুস্থ থাকুন প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি

যুক্তরাজ্যের প্রবাসী সাংবাদিকদের সাথে গোলাপগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময়

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ০২:১১ এএম

যুক্তরাজ্যের প্রবাসী সাংবাদিকদের সাথে গোলাপগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময়
যুক্তরাজ্যে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সাথে গোলাপগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টায় প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাওলানা মাহমুদুল হকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, গোলাপগঞ্জের কৃতি সন্তান রাজনীতিবীদ, ক্রীড়া  ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী বিঅন টিভি ইউকের পরিচালক মোহাম্মদ আবুল হায়দার চৌধুরী সুইট। প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন,  চ্যানেল এস ও যমুনা টিভির যুক্তরাজ্য প্রতিনিধি এবং যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা কাগজ এর নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার, আইঅন টিভি বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বিঅন টিভির পরিচালক সুফিয়া আলম ও বাংলা কাগজের স্টাফ রিপোর্টার আহমেদ কাবির। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক সলমান আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয় সম্পাদক শিক্ষক কাজল কান্তি দাস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম ছফু, উপজেলা আওয়ামী সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছয়েফ আহমদ চৌধুরী। সভায় সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহণে প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রবাসীরা বিদেশে থেকেও বাংলা ভাষা ও বাংলা পত্রিক নিয়ে কাজ করে বাংলাভাষাকে সমৃদ্ধ করছেন। প্রবাসে সাংবাদিকতা ও বাংলা গণমাধ্যম এখন অনেক বিসৃত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে প্রবাসীসহ বিদেশীদের মধ্যে। এতে প্রবাসে দেশের উন্নত ভাবমূর্তি তুলে ধরতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মতবিনিময় সভায় যুক্তরাজ্যে কর্মরত প্রবাসী সাংবাদিকরা বলেন, সংবাদপত্র জগতের সবাই একই পরিবারের সদস্য। দেশে বা বিদেশে কর্মরত সাংবাদিকদের সবারই একই কাজ, শুধু পরিবেশটা ভিন্ন। তাই যেখানেই গণমাধ্যমের লোকদের সাথে দেখা হয়, আপনজন বলেই মনে হয়। দুই দেশের সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয়ে উপকৃত হতে পারি। গণমাধ্যমের উন্নয়নে সবাই এক সাথে কাজ করার অঙ্গিকার করেন তারা গোলাপগঞ্জ প্রেসক্লাব অনেক দূর এগিয়ে যাবে উল্লেখ করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সুনামের সাথে মানবতার কল্যাণে এখানের সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিওনটিভির সিলেট প্রতিনিধি তারেক আহমদ জয় , আব্দুল কাইয়ুম, চিত্রগ্রাহক বেলাল আহমদ, সাংবাদিক ফারহান মাসুদ আফছর, মেহেদী হাছান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম ও পরিচালনা করেন সাধারন সম্পাদক ইউনুছ চৌধুরী।