ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে? সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাবা–মা, দুই বোনকে হারালো শিশু ফাইজা ট্রাইব্যুনাল থেকে সরানো হল যুদ্ধাপরাধীদের আইনজীবী তাজুলকে

টাওয়ার হ্যামলেটসে ইউকিপ এর বিক্ষোভ নিষিদ্ধ : শনিবার হবে শান্তি মিছিল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০৩:৪৯ এএম

টাওয়ার হ্যামলেটসে ইউকিপ এর বিক্ষোভ নিষিদ্ধ : শনিবার হবে শান্তি মিছিল
টাওয়ার হ্যামলেটসে ইউকিপ-এর বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে মেট্রোপলিটান পুলিশ। ‘গুরুতর অস্থিরতার আশঙ্কা’-র যথেষ্ট কারন থাকায় মেট পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার টাউন হলে আয়োজিত এক জরুরি মিডিয়া ব্রিফিংয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ইউকিপ-এর রেলি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাহী মেয়র লুৎফর রহমান এবং ইউনাইটেড ইস্ট এন্ড-এর চেয়ার ড. গ্লিন রবিনস বলেন, “তারপরও আমরা এক কমিউনিটি হিসাবে আমাদের ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে শনিবার হোয়াইটচ্যাপেলে একটি শান্তি সমাবেশের আয়োজন করব।” উল্লেখ্য,পাবলিক অর্ডার অ্যাক্টের শর্ত অনুযায়ী ইউকিপ (UKIP) হোয়াইটচ্যাপেল বা টাওয়ার হ্যামলেটস বরো’র অন্য কোথাও তাদের প্রতিবাদ সমাবেশ করতে পারবে না। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউকিপ তাদের প্রতিবাদ অন্য কোথাও আয়োজন করতে কোন বাধা নাই, এবং যারা টাওয়ার হ্যামলেটসে জড়ো হওয়ার চেষ্টা করবে, তারা গ্রেপ্তারের মুখোমুখি হতে পারে। দলটি জানিয়েছে, তারা লন্ডনের অন্য স্থানে মিছিলটি পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেন, “এই ফার-রাইট কর্মসূচি আমাদের স্থানীয় কমিউনিটিতে বিশৃঙ্খলা, আতঙ্ক ও বিভাজনের পরিবেশ তৈরি করতে পারত। কিন্তু আমরা জানি, ব্যাটল অব ক্যাবল স্ট্রিট থেকে শুরু করে আজ পর্যন্ত, ফার-রাইট অর্থাৎ উগ্রপন্থীরা কখনও টাওয়ার হ্যামলেটসকে বিভক্ত করতে পারেনি — ভবিষ্যতেও পারবে না।” এদিকে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, ‘আমরা মেট্রোপলিটন পুলিশের সিদ্ধান্তকে স্বাগত জানাই — টাওয়ার হ্যামলেটস থেকে প্রস্তাবিত মিছিলটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ। টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ও দ্রুত বর্ধনশীল বরো, এবং এখানে সম্প্রদায়গত সংহতির হারও সর্বোচ্চ। এই বছর একটি স্বাধীন জরিপে দেখা গেছে, ৯১% মানুষ বলেছেন যে তারা একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে থাকেন।” এই মাসের শুরুতে টাওয়ার হ্যামলেটস ফুল কাউন্সিল মিটিং-এ “ডানপন্থী উগ্রবাদীদের বিরুদ্ধে দাঁড়ানোর” প্রস্তাব পাশ হয়েছে, যেখানে তারা অঙ্গীকার করে যে, বরোর বাইরে থেকে আসা ফার-রাইট কর্মীদের উপস্থিতি “প্রত্যাখ্যান” করা হবে, যারা স্থানীয় কমিউনিটিকে টার্গেট করে এখানে আসে। একটি বিবৃতিতে মেট পুলিশ জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এবং বিশৃঙ্খলা রোধে ইউকিপ ইভেন্টটি নিষিদ্ধ করা হয়েছে। মিডিয়া ব্রিফিংয়ে নির্বাহী মেয়র ও ড. গ্লিন রবিনস ছাড়াও উপস্থিত ছিলেন — টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মোস্ক এর চেয়ার মাওলানা শামসুল হক, স্ট্যান্ড আপ টু রেসিজম এর ওয়েম্যান বেনেট, ক্রাইস্ট অ্যাপোস্টলিক চার্চ এর রেভারেন্ড ফাদার জেমস ওলানিপেকুন, ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি ড. আবদুল্লাহ ফালিক, এমসিএ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর দিলওয়ার খান, ডেপুটি মেয়র কাউন্সিলর মাইযুম তালুকদার, পপলার ইউনিয়ন এর চেয়ার ও সোমালি অ্যাক্টিভিস্ট সাফা জামা এমবিই, ইউনাইটেড ইস্ট এন্ড এর একটিভিস্ট সামিরা আলি, এবং টাওয়ার হ্যামলেটস্ ইন্টার ফেইথ ফোরাম-এর প্রতিনিধি সুফিয়া আলম