ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

এমসিএ’র দ্বিতীয় মেয়াদে সভাপতি হলেন ব্যারিস্টার হামিদ আজাদ

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম

এমসিএ’র দ্বিতীয় মেয়াদে সভাপতি হলেন ব্যারিস্টার হামিদ আজাদ
বৃটেনের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী সংগঠন মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন (এমসিএ) এর দ্বিবার্ষিক সাধারণ সভা (AGM) রবিবার (৫ আগস্ট) লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ সদস্যদের সরাসরি ভোটে ২০২৫-২০২৭ সেশনের জন্য পুনরায় এমসিএ’র কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। সভায় সভাপতিত্ব করেন ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমরা মুসলিম হিসেবে সমাজ ও মানবতার কল্যাণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এমসিএ সমাজে ইতিবাচক প্রভাব রাখতে অগ্রণী ভূমিকা পালন করবে।” তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে ফিলিস্তিনে চলমান মানবিক সংকট বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দারস পেশ করেন উপদেষ্টা পরিষদের সদস্য শায়খ আব্দুল কাইয়ুম। কোরআন ও সুন্নাহ‘র আলোকে নেতৃত্বের দায়িত্ব ও গুরুত্ব বর্ণনা করে তিনি বলেন, “ইসলামী সংগঠনের ঐতিহ্য অনুসারে নেতৃত্বের আসন চাওয়া নয়, বরং আমানত হিসেবে তা পালন করাই প্রকৃত সাফল্য।” দুপুরের বিরতির পর সভাপতি হামিদ হোসেন আজাদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন। দ্বিবার্ষিক রিপোর্টের উপর আলোচনার পর সর্বসম্মতিতে অনুমোদিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল মতিন চৌধুরী। এরপর অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন হাবিবুর রহমান। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ড. আব্দুল বারী, আয়ুব খান, ড. আশরাফ মাহমুদ ও রাহেলা চৌধুরী। কমিশনের পক্ষ থেকে ২০২৫–২০২৭ সেশনের রিজিয়ন সভাপতি ও শুরা কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ২০২৫–২০২৭ সেশনের নতুন রিজিয়ন সভাপতিরা হলেন- এফ.কে.এম শাহজাহান (লন্ডন নর্থওয়েস্ট), সৈয়দ আহমেদ (লন্ডন ওয়েস্ট), কাজী ফয়জুল ইসলাম পারভেজ (লন্ডন সাউথইস্ট), আবুল হোসেন রায়হান (লন্ডন ইস্ট), মোহাম্মদ জুবায়ের মিয়া (লন্ডন নর্থইস্ট), হাসানুল বান্না (মুসলিম অ্যাসোসিয়েশন অব প্রফেশনালস অ্যান্ড স্টুডেন্টস), জয়নাল আবেদীন লিটন (লন্ডন সাউথওয়েস্ট), কামাল উদ্দিন (সাউথইস্ট ইংল্যান্ড মুসলিম অ্যাসোসিয়েশন), গিয়াস উদ্দিন (সাউথওয়েস্ট ইংল্যান্ড ইসলামিক সোসাইটি), শরীফুর রহমান (ইস্ট অব ইংল্যান্ড), রেজাউল করিম চৌধুরী (ইস্ট মিডল্যান্ড), এস বদরুল আলম (নর্থওয়েস্ট), আসাদ আহমেদ (ওয়েলস), ফরিদ মিয়া (ওয়েস্ট মিডল্যান্ড), মাসুদুল হাসান (ইয়র্কশায়ার অ্যান্ড হাম্বার), জাহিদ ইসলাম (নর্থইস্ট)। সংবিধান অনুযায়ী নির্বাচিত ১৬ জন রিজিয়ন সভাপতি শুরা কাউন্সিলের সদস্য হিসেবেও নির্বাচিত হন। এছাড়া নির্বাচিত ডেলিগেটদের মাধ্যমে আরও ২৪ জন শুরা সদস্য নির্বাচিত হয়েছেন, তারা হলেন, আবদুদ দাইয়ান মোহাম্মদ ইউনুস, আনসার মুস্তাকিম, দিলোয়ার হোসেন খান, ড. আবদুস সালাম আজাদি, ড. দিলদার চৌধুরী, হাফিজ আবুল হোসেন খান, হাসান সিরাজুস সালেকিন, হাসান কাওসার আহমেদ, মোঃ আব্দুল মুমিন, মনোয়ার হোসেন, মুহাম্মদ মুস্তাক আহমেদ, মুসাদ্দিক আহমেদ, নেসার আহমেদ, নজমুল হোসেন, নুরুল মতিন চৌধুরী, রাজু মোহাম্মদ শিবলী, সিরাজুল ইসলাম হীরা, সৈয়দ জামিরুল ইসলাম বাবু, ড. মাহেরা রুবি, আসমা খান, ড. শিরিন সোবহানি, রওশনারা কবির ও আনজুমারা বেগম। অনুষ্ঠানের শেষে ২০২৩–২০২৫ সেশনের কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন ও ইয়ুথ কার্যক্রমের ওপর সচিত্র প্রতিবেদন প্রদান করা হয়। এছাড়াও সেশনের বিভিন্ন রিজিয়নের কার্যক্রমের ভিত্তিতে তাদের কাজের মূল্যায়ন ও পুরস্কার প্রদান করা হয়। উপদেষ্টা ও সাবেক সভাপতিদের বক্তব্যে সাবেক সভাপতি আতিকুর রহমান জিলু বলেন, “এমসিএ বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবে। এজন্য সকলকে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। সাবেক সভাপতি দিলোয়ার হোসেন খান নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন “ইয়ুথদের উন্নয়নে সময়, মেধা ও সম্পদের বিনিয়োগ বাড়াতে হবে এবং ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ” উপদেষ্টা পরিষদের সেক্রেটারি শায়েখ মুসলেহ ফারাদি স্থানীয় দাওয়াহ কার্যক্রমকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন। সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ বলেন, “আমরা এমসিএকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। সাংগঠনিক শৃঙ্খলা, যোগ্যতা, এবং এখলাসই হবে আমাদের সফলতার চাবিকাঠি। আল্লাহর সন্তুষ্টিই আমাদের চূড়ান্ত লক্ষ্য।” তিনি এমসিএ’র ভিশন ২০৩০ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি হবে বৃটেনে মুসলমানদের ঐক্য, নেতৃত্ব ও কল্যাণের রূপরেখা।