ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

প্রবাসীদের ভোটাধিকার পূর্ণাঙ্গ বাস্তবায়ন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম

প্রবাসীদের ভোটাধিকার পূর্ণাঙ্গ বাস্তবায়ন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে
"প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ" এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের মাঈদা গ্রিল অ্যান্ড ব্যাংকুইটিং হলে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট আইনজ্ঞ জজ বেলায়েত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ব্যারিস্টার বদরে আলম দিদার। প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার আন্দোলন ও আইনগত দিক সমূহের উপর আলোকপাত করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্যারিস্টার জাজ নজরুল খসরু। সরকার ও নির্বাচন কমিশনের অবস্থান ব্যাখ্যা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক ব্যারিস্টার নাজির আহমদ। এই আন্দোলনের ইতিহাস ও পরিষদের কার্যক্রম তোলে ধরেন সংগঠনের যুগ্ম আহবায়ক কে এম আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ও সিরাজুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। চলমান আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনমত সম্পাদক নবাব উদ্দিন,ব্রিটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্সের ডিজি দেওয়ান মেহেদী চৌধুরী,সোসাইটি অব বাংলাদেশী সলিসিটর্স সভাপতি ব্যারিস্টার নুরুল গাফ্ফার, ইস্ট লন্ডন মসজিদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, দারুল উম্মাহ মসজিদের চেয়ারম্যান ব্যারিস্টার আহমেদ এ মালিক, সাবেক কাউন্সিলর ব্যারিস্টার খালেদ নূর,প্রেসক্লাব সেক্রেটারি দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতা নসরুল্লাহ খান জুনায়েদ , বিশিষ্ট লেখক শাহ আলম, সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান, ইমাম আবুল হাসনাত চৌধুরী, সলিসিটর আব্দুল হালিম সরকার, এম এইচ গ্লোবাল গ্রূপের সিও গোলাম মর্তুজা,প্রবাসী কল্যাণ পরিষদ নেতা হাদিসুর রহমান, সাংবাদিক এনাম চৌধুরী, বদরুজ্জামান বাবুল, সৈয়দ মাসুক, সুমন মাহমুদ, কমিউনিটি লিডার বাবলুল হক বাবুল,আব্দুল্লাহ আল মুনিম,মানবাধিকার একটিভিস্ট আসাদুজ্জামান শাফি, আমিনুল ইসলাম মাহমুদ, রায়হান উদ্দিন, জয়নাল আবেদীন,ব্যারিস্টার সাজিদ উদ্দিন তালুকদার, সাইফুর রহমান পারভেজ,মিনহাজ উদ্দিন, তরিকুল ইসলাম,সংগঠক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদ চৌধুরী, প্রতিষ্টাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল,মাওলানা সৈয়দ সালেহ আহমদ, ব্যারিস্টার মিসবাহ উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার আলম শিপার ও জুবের আহমদ আহাদ, সালাহ উদ্দিন,মিসবাহ উদ্দিন, ওয়াহিদ আলী, মুনসাত চৌধুরী, আমিন উদ্দিন চৌধুরী ও মিসবাহ উদ্দিন। বক্তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির মধ্যে অন্যতম হলো ভোটাধিকার নিশ্চিত করা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সীমিত। এই অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা চালানো ও সরকারের সঙ্গে ইতিবাচক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান তারা। সভাপতির বক্তব্যে জাজ বেলায়েত হোসেইন উপস্থিত সুধীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী বাংলাদেশীদের ভোটের অধিকার আদায়ের এই আন্দোলনে অতীতের সকলের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। একই সাথে চূড়ান্ত এসময়ে যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। সভায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনা নিয়ে একটি খসড়া কর্মসূচিও ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা এবং গঠনমূলক মতামতের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ উদ্যোগের রূপ নেয়, যা প্রবাসী সমাজে ব্যাপক সাড়া ফেলবে বলে দৃঢ় আশাবাদ ব্যাক্ত করা হয়