ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

মুসলমানদের অধিকার রক্ষায় সোচ্চার ১১ জনকে মুসলিম কমিউনিটির সম্মাননা

প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৪:৩৬ পিএম

মুসলমানদের অধিকার রক্ষায় সোচ্চার ১১ জনকে মুসলিম কমিউনিটির সম্মাননা
যুক্তরাজ্যে মুসলমানদের অধিকার রক্ষায় সোচ্চার এগারো বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে মুসলিম কমিউনিটি এসোসিয়েশন (এমসিএ)। যুক্তরাজ্যে অবস্থানরত মুসলিম সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা এবং সমাজের বৃহত্তর কমিউনিটির মধ্যে সুসম্পর্ক স্থাপনের কাজ করে যাওয়ার মাধ্যমে মানবিক অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাদেরকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। গত বুধবার (৯ জুলাই) পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে ২য় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদ্যোগে এমন সব ব্যক্তিত্বকে সম্মান জানানো হয়েছে যারা মুসলিম না হয়েও মুসলমানসহ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে ছিলেন সোচ্চার। যারা মানুষের মানবিক অধিকার রক্ষার পাশাপাশি ধর্মীয় অধিকারকে উচ্চাসনে রেখে একে-অন্যের প্রতি সহমর্মী হয়ে একটি সম্প্রীতিপূর্ণ ও গতিশীল সমাজগঠনের জন্য এক অনুসরণীয় অবদান রেখেছেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতেই এমসিএ এর সেন্ট্রাল প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ মেহমানদেরকে এমন উদ্যোগে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে এগিয়ে আসায় সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা চাই সমাজে যে যেখানে আছেন, তারা যেন বুঝেন, সম্প্রীতির জন্য কাজ করলে আমরা তাদের পাশে থাকি। বিভিন্ন কমিউনিটি ও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবছর কমিউনিটি কোহেশন, এনগেজমেন্ট, শিক্ষা, সমাজকল্যাণ, ন্যায়বিচার এবং আজীবন সম্মাননা এমন ৬টি বিভাগ থেকে মোট ১১ জনকে সম্মাননা দেয়া হয়। শিক্ষা ও উন্নয়নে বিজয়ী হয়েছেন অধ্যাপক ফ্রান্সিস থমাস ডেভিস, বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং ফেলো। দ্বিতীয় স্থান অধিকারী অধ্যাপক পল রেনল্ডস, রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা। কমিউনিটি কোহেসন এ বিজয়ী হয়েছেন ডঃ ক্রিস অ্যালেন, শিক্ষাবিদ এবং নীতি বিশেষজ্ঞ। দ্বিতীয় স্থান অধিকারী অলিভার ম্যাকটার্নান, মধ্যস্থতাকারী এবং ফরোয়ার্ড থিঙ্কিংয়ের সহ-প্রতিষ্ঠাতা। কমিউনিটি এনগেজমেন্ট এ বিজয়ী হয়েছেন মার্ক এরিরা-গায়ার, স্বেচ্ছাসেবী, ধর্মীয় এবং সম্প্রদায়িক নেতা এবং প্রাক্তন কাউন্টি কাউন্সিলর। দ্বিতীয় স্থান অধিকারী কার্ল অ্যারিন্ডেল, মিডিয়া কর্মী ও ইসলাম চ্যানেলের আন্তর্জাতিক এবং কৌশলগত পরিচালক। কমিউনিটি ওয়েলফেয়ার এ বিজয়ী হয়েছেন অধ্যাপক ক্যাথি ম্যাসন, লেস্টারের মহামান্য করোনার। দ্বিতীয় স্থান অধিকারী ক্যাথলিন জ্যাকসন, লাফবারার কমিউনিটির স্থম্ভ। ন্যায়বিচার এবং সমতা এ বিজয়ী হয়েছেন, ক্রিস নিনহাম, সামাজিক ন্যায়বিচার প্রচারক এবং স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা। দ্বিতীয় স্থান অধিকারী ক্রিস ডয়েল, আরব-ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং (CAABU) কাউন্সিলের পরিচালক। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীরা পেয়েছেন £২০০০ পাউন্ডের চেক ও ট্রফি, আর দ্বিতীয় স্থান অধিকারীরাও পেয়েছেন £১০০০ পাউন্ডের চেক। এ অর্থ তারা তাদের পছন্দের চ্যারিটিকে দান করতে পারবেন। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা বলেন, এই পুরষ্কার আমাদের এবং আমরা যে কমিউনিটিতে বাস করি তাদের জন্য অনেক কিছু। সম্প্রীতি আর সহমর্মিতার এই ব্যতিক্রমী উদ্যোগ হয়তো সমাজকে এগিয়ে নিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে সকলেই মনে করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন এমসিএ’র সেক্রেটারি জেনারেল নূরুল মতিন চৌধুরী এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর দেলওয়ার হোসাইন খান।