ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

লন্ডনের স্বাস্থ্যকর স্কুল অ্যাওয়ার্ড অর্জনে শীর্ষে টাওয়ার হ্যামলেটস

প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০১:২৪ পিএম

লন্ডনের স্বাস্থ্যকর স্কুল অ্যাওয়ার্ড অর্জনে শীর্ষে টাওয়ার হ্যামলেটস

লন্ডনের মেয়রের ‘হেলদি স্কুলস’ কর্মসূচিতে সবার চেয়ে এগিয়ে রয়েছে টাওয়ার হ্যামলেটস। ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড পুরস্কার প্রাপ্তিতে অন্যান্য অঞ্চলের তুলনায় সর্বাধিক সংখ্যক স্কুল এই বরোতেই পুরস্কৃত হয়েছে।

স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে শিক্ষকদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দিতে এবং এই অর্জনকে উদযাপন করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল টাউন হলে আয়োজন করে ‘হেলদি লাইভস সেলিব্রেশন’ অনুষ্ঠান। এতে বরার ২৩০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন লন্ডনের ডেপুটি মেয়র জোয়ান ম্যাককার্টনি এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ও এডুকেশন, ইয়ুথ অ্যান্ড লাইফলং লার্নিং বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মাইয়ুম তালুকদার।

অনুষ্ঠানে ‘হেলদি স্কুলস লন্ডন’ পুরস্কার ছাড়াও ‘অ্যাজমা অ্যান্ড অ্যালার্জি ফ্রেন্ডলি স্কুল’ স্বীকৃতি এবং ‘ফ্যান্টাস্টিক ফুড ইন স্কুলস’ প্রশংসাপত্র প্রদান করা হয়। রয়্যাল ব্যালে, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ফাউন্ডেশন এবং স্থানীয় খামারের প্রাণীর উপস্থিতি পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।

কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, “স্বাস্থ্যকর স্কুল অর্জনে টাওয়ার হ্যামলেটসের শীর্ষ অবস্থান আমাদের জন্য গর্বের। এটি আমাদের স্কুলগুলোর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিফলন। আজকের এই উদযাপন তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

লন্ডনের ডেপুটি মেয়র জোয়ান ম্যাককার্টনি বলেন, “টাওয়ার হ্যামলেটসের স্কুলগুলো স্বাস্থ্য ও সুস্থতায় যে নেতৃত্ব দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এই সাফল্য পুরো কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার ফল। লন্ডনের মেয়রের হেলদি স্কুলস প্রোগ্রামের মাধ্যমে আমরা স্কুলগুলোকে এমন পরিবেশ গড়ে তুলতে সহায়তা করছি, যেখানে প্রতিটি শিশু স্বাস্থ্যকরভাবে বেড়ে উঠতে পারে।”

কাউন্সিলের ‘হেলদি লাইভস টিম’ স্কুলগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রিক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করে। প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরণ ও বিশেষজ্ঞ পরামর্শের মাধ্যমে তারা স্কুলে সুস্থতার সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

লন্ডনের স্বাস্থ্যকর স্কুল অ্যাওয়ার্ড অর্জনে শীর্ষে টাওয়ার হ্যামলেটস ।। 52banglatv

https://www.youtube.com/watch?v=lX88K4Z8uR4