ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

“মেয়র’স ডিসঅ্যাবিলিটি রোড শো” অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০১:১৪ পিএম

“মেয়র’স ডিসঅ্যাবিলিটি রোড শো” অনুষ্ঠিত

সরকারি প্রতিবন্ধী সুবিধা বা ডিজেবিলিটি বেনিফিট কাটছাঁটের প্রভাব টাওয়ার হ্যামলেটসের ১৬ হাজার ৩৮৮টি পরিবারে পড়তে পারে—নতুন এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। এই কাটছাঁট মূলত পার্সোনাল ইনডিপেনডেন্ট পেমেন্ট (পিআইপি) এবং লিমিটেড ক্যাপাবিলিটি ফর ওয়ার্ক–রিলেটেড অ্যাক্টিভিটি (এলসিডব্লিউআরএ) সুবিধাকে লক্ষ্য করে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বারার প্রতিবন্ধী বাসিন্দাদের সহায়তায় ৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে। শুক্রবার, ১৩ জুন কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত ‘মেয়র’স ডিসঅ্যাবিলিটি রোডশো’তে এই ঘোষণা দেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান।

এই বিনিয়োগের আওতায় ফ্রি হোমকেয়ার সেবার জন্য বরাদ্দ থাকবে অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড, যার ফলে টাওয়ার হ্যামলেটস দেশের মধ্যে হ্যামারস্মিথ অ্যান্ড ফুলহামের পর দ্বিতীয় কাউন্সিল হিসেবে এই সেবা চালু করতে যাচ্ছে। এছাড়াও, প্রযুক্তিনির্ভর সহায়ক সেবার উন্নয়নে ব্যয় হবে ১ দশমিক ১০৮ মিলিয়ন পাউন্ড, যা বাসিন্দাদের জন্য জীবনমান উন্নয়নে সহায়ক সরঞ্জাম সরবরাহে কাজে লাগবে।

বিশেষ শিক্ষা ও প্রয়োজনবিশিষ্ট তরুণদের (সেন্ড) প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশে সহায়তা করতে একটি বিশেষ কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ মিলিয়ন পাউন্ড। পাশাপাশি মেয়রের কমিউনিটি গ্রান্ট ফান্ডের আওতায় ডিজেবল ব্যক্তিদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংগঠন পাবে আরও ১ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড।

হোয়াইটচ্যাপেলের টাওয়ার হ্যামলেটস টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বারার ডিজেবল বাসিন্দা, সেবাদানকারী প্রতিষ্ঠান ও কেয়ার সংশ্লিষ্ট কমিউনিটি সংগঠনগুলোর প্রতিনিধিরা। আলোচনা পর্বটি সঞ্চালনা করেন কাউন্সিলের প্রিন্সিপাল সোশ্যাল ওয়ার্কার সারা মারফি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেফপ্লাস-এর নির্বাহী পরিচালক রেজ কোব, ভ্যালান্স কমিউনিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের কমিউনিটি ম্যানেজার ইকবাল হোসেন এবং হেলথ, ওয়েলবিয়িং অ্যান্ড সোশ্যাল কেয়ার বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার।

নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “বারার ডিজেবল কমিউনিটির প্রতি আমাদের অঙ্গীকার অপরিবর্তিত। এই রোডশোর মাধ্যমে আমরা স্থানীয় সেবাগুলো আরও সহজলভ্য করে তুলতে চাইছি। সরকারের ডিজেবল বেনিফিট কাটছাঁট ইতিমধ্যে সারাদেশের দারিদ্র্যসীমার নিচে থাকা হাজারো পরিবারকে চাপের মুখে ফেলেছে। আমরা স্থানীয়ভাবে যা সম্ভব করছি, তা করছি; কিন্তু জাতীয় পর্যায়ে এই কাটছাঁট বন্ধ হওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “টাওয়ার হ্যামলেটস সবসময় সংকটে থাকা বাসিন্দাদের পাশে থেকেছে—হোক তা শীতকালীন জ্বালানির ভাতা পুনর্বহাল করা কিংবা সার্বজনীন বিনামূল্যে স্কুল মিল চালু করা। শেষ পর্যন্ত সরকার আমাদের পদক্ষেপই অনুসরণ করে। দুর্ভাগ্যজনকভাবে, এখনও তারা দেশের সব শিশুর জন্য বিনামূল্যে স্কুল মিল নিশ্চিত করতে পারেনি, যার ফলে আজও অনেক শিশু ক্ষুধার্ত অবস্থায় স্কুলে যায়।”

মেয়র লুৎফুর রহমান আরও বলেন, “জাতীয় সরকারের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের পক্ষে পালন করা সম্ভব নয়। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, যেন তারা এই কাটছাঁট প্রত্যাহার করে এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা পুনরুজ্জীবিত করে।”

হেলথ, ওয়েলবিয়িং অ্যান্ড সোশ্যাল কেয়ার বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর সাবিনা আক্তার বলেন, “এ ধরনের রোড শো আয়োজন কমিউনিটির মধ্যে সচেতনতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজেবল বাসিন্দাদের জন্য আরও সমন্বিত সেবা নিশ্চিত করতেই আমরা কাজ করছি। তাদের জন্য আমাদের এই অতিরিক্ত বিনিয়োগ তাদের মৌলিক মানবাধিকার এবং উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়ক হবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন তথ্যকেন্দ্র বা স্টল ঘুরে দেখেন, যেখানে তারা সহায়ক প্রযুক্তি, চাকরির সুযোগ এবং সামাজিক সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

‘মেয়র’স ডিসঅ্যাবিলিটি রোডশো’ অনুষ্ঠিত । Tower Hamlets|52Bangla TV

https://www.youtube.com/watch?v=u7u9PQXbJGQ&t=5s