ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

ভিক্টোরিয়া পার্কে শুরু হয়েছে লিডো ফেস্টিভ্যাল

প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৭:৫৫ পিএম

ভিক্টোরিয়া পার্কে শুরু হয়েছে লিডো ফেস্টিভ্যাল

টাওয়ার হ্যামলেটস বারার অহংকারবহু এওয়ার্ড বিজয়ী ভিক্টোরিয়া পার্কে সঙ্গীত প্রেমীদের জন্য আয়োজিত "লিডো ফেস্টিভ্যাল" এর অংশ হিসাবে শুরু হয়েছে 'ইন দ্য নেবারহুড’ নামের কমিউনিটি উৎসব।

৯ জুন সোমবার থেকে শুরু হওয়া 'ইন দ্য নেবারহুড ফেস্টিভ্যালচলবে  আগামী ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত।  চার দিনব্যাপী এই কমিউনিটি উৎসব সকল বয়সের মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত থাকবে।

কাউন্সিল কর্মকর্তা এবং আয়োজকদের নিয়ে উদ্বোধনী দিনে ফ্যাস্টিভ্যাল পরিদর্শন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচার অ্যান্ড রিক্রিয়েশন বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর মোঃ কামরুল হোসেন। তিনি এ সময় মেলা ঘুরে ঘুরে দেখেন এবং আয়োজক ও দর্শনার্থীদের সাথে কথা বলেন। পুরো আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন কাউন্সিলর মোঃ কামরুল হোসেন।

চার দিনব্যাপী ফ্রি ইভেন্টটি ইতোমধ্যেই সকল বয়সী দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উদ্বোধনী দিনে টাওয়ার হ্যামলেটস বারার আশপাশের অনেক স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। প্রথম দিনে শিশুরা ওয়াপিং কিডস—এর সঙ্গে হকি প্রশিক্ষণে অংশ নেন। উপভোগ করেন হাফ মুন—এর লাইভ থিয়েটার শো । মাইন্ডফুলনেস স্টেজ শো বিশেষভাবে শিশুদের অনন্দ দেয়। প্রাপ্তবয়স্করা লাইভ মিউজিক পারফরম্যান্স এবং ডিজে উপভোগ করেন।

টাওয়ার হ্যামলেটসের  ৫০ ঊর্ধ্বদের জন্য জনপ্রিয় টি ড্যান্স ছিল দারুন এক আয়োজন। রয়েছে অসাধারণ স্ট্রিট ফুড এবং পানীয়যা সরবরাহ করছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান।

কমিউনিটিসংস্কৃতি ও সুস্থতাকে একত্রে উদযাপন করতে প্রতিদিন থাকবে লাইভ মিউজিকখেলাধুলা ও ফিটনেস সেশনপারিবারিক থিয়েটার শোআর অফিস শেষে উপভোগ করা যাবে স্ট্রিট ফুডড্রিংকস ও সঙ্গীতানুষ্ঠান।

কাউন্সিলর মোঃ কামরুল হোসেন বলেন, "সামার হলিডের আগেই এমন একটি দারুন আয়োজন সত্যিকার অর্থেই বারার বাসিন্দাদের জন্য উপভোগ্য হয়ে উঠবে। সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছেফেস্টিভ্যালটিতে সম্পূর্ন বিনামূল্যে প্রবেশ করতে পারবেন সকল বয়সী মানুষ।" তিনি সবাইকে এই সুযোগ গ্রহন করার আহবান জানান।

ভিক্টোরিয়া পার্কের ‘লিডো ফিল্ড’ এর নামানুসারে১০ দিনব্যাপী এই উৎসবে শিশুরা অংশ নিতে পারবে ওয়েস্ট হ্যাম এফসি ফাউন্ডেশনের ফুটবল সেশনেলর্ড’স—এর আয়োজনে ক্রিকেট খেলায়ওয়াপিং কিডস—এর সঙ্গে হকি প্রশিক্ষণে এবং লাইমহাউস বক্সিং একাডেমির পরিচালনায় নন—কন্টাক্ট বক্সিং কর্মশালায়হাফ মুন—এর লাইভ থিয়েটার শো’য়।

এছাড়া রয়েছে টাওয়ার হ্যামলেটস ভিত্তিক তামারিন্ড থিয়েটারের বাংলাদেশি ও অন্যান্য সৃজনশীল সংস্কৃতিক পরিবেশনা,ক্যাপ্টেন ফ্যানটাস্টিক ওয়েলবিইং স্টেজ সেশনওয়েস্ট এন্ড কিডস এর পারফরম্যান্সওপেনম্যাট পিলেটিস এর অধীনে ‘বিগ টপ’ পরিবেশনানতুন মায়েদের জন্য স্ট্রং মামস ক্লাব—ও বিগ টপ সেশন ও লাইটস মিউজিকসহ জাদুকরীতে ভরপুর হ্যাকনি বেবি সেন্সরি সেশন। যা শারীরিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতা উন্নয়নে সহায়তা করবে।

লিডো ফেস্টিভ্যাল শিল্পীদের অগ্রাধিকার দিয়ে তাঁদের হাতে পুরো আয়োজনের নিয়ন্ত্রণ তুলে দিয়েছে। প্রতিটি দিন হেডলাইনাররা সাজিয়েছেন তাঁদের পছন্দের শিল্পীসহযোগী ও নতুন উদীয়মান প্রতিভাদের নিয়ে। শিল্পী নির্বাচনের পাশাপাশি স্টেজ ডিজাইন ও আর্টওয়ার্কেও রয়েছে নিজস্ব ছোঁয়া।