ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র অর্থায়নে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ এএম

বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র অর্থায়নে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন
আর্ত মানবতার সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে (চ্যারিটি নং: ১১৯১৫৯৩) এর অর্থায়নে ১০ এপ্রিল বিকেল ৪ টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামের হত-দরিদ্র আইন উদ্দিনের পাকা ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কুতুবআলী একাডেমির সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিলের কুরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রধান হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু। সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আবদুস সবুর। বিশেষ অতিথি ছিলেন নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. জসিম উদ্দিন, প্রভাষক খুরশেদ আলম, সমাজসেবক মো. নজরুল ইসলাম বাবুল, মো. আবুল কালাম প্রমুখ। পরে মোনাজাতের মাধ্যমে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মো. আবদুস সবুরসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক কায়ছারুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ আবুল কালাম রুকন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতিথিবৃন্দরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বড়লেখা উপজেলার সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণে সংগঠনটি কাজ করে যাচ্ছে। করোনাকালীন সময়ে সংগঠনটি মানবিকতার বিশেষ অবদান রেখেছে। এছাড়াও উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসা, রিক্সা-ভ্যান, সেলাই মেশিন, দুগ্ধজাত গাভী ও ছাগল বিতরণ এবং সুপেয় পানি পান করার জন্য টিউবওয়েল স্থাপন, হত-দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যয়ভার বহন, মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, ঈদগাঁ, গৃহ নির্মাণ, অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, কন্যাদায়গ্রস্ত পরিবারে আর্থিক সহায়তায়, রমজন ও ঈদে খাদ্য সামগ্রীসহ গরুর গোশত বিতরণ, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় সহযোগিতা, ফ্রি-চিকিৎসা সেবাসহ ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক কায়ছারুল ইসলাম সুমনের নেতৃত্বে প্রতিনিয়ত মানবতার হাত প্রসারিত করে যাচ্ছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে।